চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীরকন্যারা দেশ ও জাতির গৌরব

শামীমা খানম শামীমা খানম
১:৩৭ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, মতামত, স্পোর্টস
A A

এরা সাহসী-উদ্যমী, এরা বীর যোদ্ধা। এরা জন্মেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এক বুক প্রতিভা নিয়ে। এরা প্রকৃতির আলো-বাতাসে বেড়ে ওঠা, প্রকৃতির ছোঁয়ায় বিকশিত হওয়া সন্তান। প্রতিটি ভোর এদের হাতছানি দিয়ে ডেকেছে ‘‘আয় রে তোরা আয়, বল নাই তো কি হয়েছে, একটা জাম্বুরা দিয়েই কর শুরুটা কর।’’ এভাবেই অসম্ভবকে সম্ভব করেছেন, এদেশের নারী ফুটবলার সাবিনা, সানজিদা, রূপনা, মণিকা, মারিয়া, কৃষ্ণা, শামসুন্নাহার, সাজেদা, দিপা, আঁখি, মাসুরা।

১৯ সেপ্টেম্বর, বৃষ্টিতে ভারী হয়ে যাওয়া নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩ -১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেন বাংলাদেশের এই বলিষ্ঠ কন্যারা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে তারা আবেগ আপ্লুত হয়ে কেউ আনন্দঅশ্রু ঝরিয়েছে, কেউ গানে গানে- ‘লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে উড়িয়ে দাও…।’

নেচে নেচে নানান উল্লাসে উচ্ছ্বসিত। এই উচ্ছ্বাস, এই জয় তাদের একার নয়, দেশের দল-মত, নির্বিশেষে সকল মানুষের জন্য তারা বয়ে এনেছে। একটি অসাম্প্রদায়িক চেতনায় দেশের নারীদের আরও এক ধাপ এগিয়ে নেয়ার মাইল ফলক এই বীর কন্যারা।

১৯৩০ সালে ইংল্যান্ডে প্রথম ফুটবল খেলা শুরু হওয়ার পর বিশ্বে ছড়িয়ে পড়লে এদেশের মানুষও এই খেলায় মেতে ওঠে। বাঙালি হয়ে ওঠে ফুটবলপ্রেমী। মোহামেডান-আবাহনী আমরা পাটিগণিতের মধ্যে পেয়েছি। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে শিখেছি বল খেলা সে তো ছেলেদের খেলা আর পুতুল খেলা মেয়েদের।

আমরা যখন পাঠ্যবইয়ে পড়তাম কবি সুফিয়া কামাল তা লিখেছেন আরও অনেক বছর আগে–
“আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা
তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা।
আকাশের তলে আমরা যখন উড়িয়েছি শুধু ঘুড়ি
তোমরা সেখানে কলের জাহাজ চালাও গগন জুড়ি।
উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা
আমরা শুনেছি সেখানে রয়েছে জীন-পরী-দেও-দানা।”

এখন আর আমাদের সময়ের সেই সব কবিতা পাঠ্য বইয়ে থাকার প্রয়োজন পড়ে না। বেগম রোকেয়া, সুফিয়া কামালের মতো সাহসীকারা অন্ধকার থেকে নারীদের আলোর পথ দেখিয়ে দিয়ে গেছেন। তাইতো আজ সাবিনারা বিশ্বের সাফ প্রতিযোগিতায় শিরোপা অর্জনে সক্ষম হয়েছে।

Reneta

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেই কেবল শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনেক চড়াই-উৎরাই পার হয়ে লক্ষে পৌঁছাতে হয়। তেমনিভাবে সানজিদা, রূপনাদের এগিয়ে যাওয়ার পথে ছিল অনেক প্রতিকূলতা, নানান রকমের প্রতিবন্ধকতাকে টপকিয়ে তারা লক্ষ্যে পৌঁছাতে পেরেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে খেলোয়াড়রা পৌঁছান ২১ তারিখে, বুধবার বেলা ১.৫০ মিনিটে। উৎসবমুখর পরিবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যৌথভাবে শিরোপাজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেয়। বিমানবন্দর থেকে বিআরটিসির ছাদখোলা বাসে ওঠেন দক্ষিণ এশিয়ার সাফজয়ী বাংলাদেশের মণিকা, মারিয়ারা।

খোলা ছাদের বাসে দলের অধিনায়ক সাবিনাকে দেখতে পাওয়া যায় হাস্যোজ্জল মুখে। তাদের অভিনন্দন জানাতে রাস্তায় মানুষের ঢল নামে। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে তাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে খেলোয়াড়দের জন্য নানা আয়োজনে ছিল ভরপুর। অনেক পুরস্কারসহ অনেক সম্মানে তাদের ভূষিত করা হয়। জাতি আজ তাদের সাফল্যের জন্য কৃতজ্ঞতা।

তারাও দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছেন তাদের কাছে যাদের উৎসাহ, উদ্দীপনা, শিক্ষা ও নানানভাবে সহযোগিতা পেয়েছেন। বাংলাদেশের নারী ফুটবলার সাবিনা, সানজিদা, রূপনাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এমনটিই প্রত্যাশা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাংলাদেশরুপনালিড স্পোর্টসসানজিদাসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT