চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় দায়িত্ববোধের চাপে সঞ্জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

ছোটপর্দা, ওটিটিতে সুনাম অর্জনের পর প্রথমবার সিনেমা বানাতে যাচ্ছেন সঞ্জয় সমদ্দার, তাও কলকাতায়! সঞ্জয় তার প্রথম ছবিতে নায়ক হিসেবে পেয়েছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎকে। ‘মানুষ’ নামের এই ছবির ঘোষণার পর থেকে সঞ্জয়কে নিয়ে ঢাকা-কলকাতার মিডিয়ায় শোরগোল!

বর্তমানে এই ছবির প্রি-প্রডাকশনে কলকাতায় আছেন সঞ্জয় সমদ্দার। জানালেন, প্রতিদিনই জিতের অফিসে প্রি-প্রডাকশনে সময় দিচ্ছেন তিনি। জিতের সঙ্গে তার দেখা হচ্ছে, আলাপ হচ্ছে। ব্যস্ততার মধ্যে দিন পার করলেও পুরো সময়টা উপভোগ করছেন। পদে পদে অনুভব করছেন দায়িত্ববোধ।

কলকাতা থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে সঞ্জয় সমদ্দার বলেন, এখানে কাজ করতে এসে দেখলাম তারা ডিরেক্টর প্রাধান্য দিয়ে কাজ করেন। পুরোপুরি ডিরেক্টরস মিডিয়া। আমি কী চাই তারা বারবার জানতে চাইছেন। এখানে প্রডাকশন হাউজ সবকিছু দেখে। আমার মধ্যে এখন সবচেয়ে বেশী দায়িত্ববোধ কাজ করছে। কারণ আমার নামটার সঙ্গে বাংলাদেশ জড়িত।

তাই উচ্ছ্বাসের চেয়ে দায়িত্ববোধ বেশী কাজ করছে উল্লেখ করে সঞ্জয় সমদ্দার বলেন, আমি যদি ভালো কাজ করতে পারি তাহলে আমার দেশের সম্মান বাড়বে। এখানেও নামটা এলেই বাংলাদেশি ডিরেক্টর উল্লেখ করে। ডিরেক্টর হিসেবে কাজের পুরোপুরি স্বাধীনতা পাচ্ছি। প্রোডাকশন হাউজ সব করলেও ডিরেক্টর হিসেবে আমার অবগতি ছাড়া কিছুই হচ্ছে না। টিমের প্রত্যেকে আমাকে খুব সম্মান করছে। ঠিকঠাক ভাবে কাজটা শেষ করতে চাই।

সঞ্জয় সমদ্দার জানান, কয়েকদিনের মধ্যে ‘মানুষ’ ছবির শুটিংয়ে নামবেন। এসব তথ্য প্রডাকশন হাউজ জানাবে। এক মাসের মতো শুটিং হবে। ঈদুল আযহায় মুক্তির উদ্দেশ্যে নির্মিত হতে যাচ্ছে ‘মানুষ’। বাংলাদেশে মুক্তি পাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে প্রডাকশন হাউজ। এমনটাই জানালেন সঞ্জয়।

থ্রিলারধর্মী গল্প তুলে ধরে বরাবরই প্রশংসিত হয়েছেন সঞ্জয় সমদ্দার। তার ‘যে শহরে টাকা ওড়ে’, ‘গেইম ওভার’, ‘পলিটিক্স’, ‘আপনার ছেলে কী করে?’ ‘শিফট’, ‘ভালো থাকুক ভালোবাসা’, ‘সুখ পাখি’, ‘ট্রল’, ‘অমানুষ’ যারা দেখেছেন তারা প্রশংসা করতে ভোলেননি। ফেইথ, ফাইট এবং রিয়েলিটি এই তিনটি বিষয় নিয়ে জিতকে নিয়ে ‘মানুষ’ বানাতে যাচ্ছেন এই নির্মাতা।

Reneta

জিৎ প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, উনি আন্তরিক বলেই বাংলাদেশ থেকে আমাকে কলকাতায় এনে টেক-কেয়ার করে রেখেছেন। তার খরচে দিনের পর দিন হোটেলে রাখছেন। ট্যালেন্ট মূল্যায়ন করে, গল্পকে পছন্দ করে আমাকে বিশ্বাস করে উনি নিজেই প্রযোজক হয়েছেন। কতটুকু ভালোবাসা ও বিশ্বাস থাকলে একজন মানুষ এমনটা করতে পারেন? তার সঙ্গে কাজের অ্যাকসেস না পেলে হয়তো জানা হতো না উনি কতটা উদার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কলকাতাজিৎডিরেক্টরঢাকানির্মাতালিড বিনোদনসঞ্জয় সমদ্দারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT