সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সঞ্জয় দত্তের একটি ভিডিও। যেখানে অভিনেতাকে সাতপাকে ঘুরতে দেখা গিয়েছে। সঙ্গে কে?
পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া এই ভিডিওটি সঞ্জয় দত্তের বাড়ির পূজার। সম্প্রতি, বাড়ি তৈরির কাজ শেষ করেছেন তারা। তাই পূজার আয়োজন করেছিলেন। সঞ্জয় দত্ত ও মান্যতা এই পূজার রীতি মেনে সাতপাক ঘুরেছেন। সঞ্জয়ের পরনে গেরুয়া রঙের পাঞ্জাবি-ধুতি। এবং স্ত্রী মান্যতা সালোয়ার-কামিজ পরে রয়েছেন। ওড়না দিয়ে মাথায় ঘোমটা দেওয়া।
৬৫ বছর বয়সী সঞ্জয় দত্ত, চার দশকের বেশি সময় ক্যারিয়ারে মোট ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনটি বিয়েও করেছেন অভিনেতা। ১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে তার প্রথম বিয়ে হয়। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে মারা যান তিনি।
সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল ১৯৯৮ সালে বিমান সেবিকা এবং মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে। যে সম্পর্কের অবসান ঘটে ২০০৮ সালে।
এরপর ২০০৮ সালে গোয়ায় দিলনওয়াজ শেখ ওরফে মান্যতা দত্তকে বিয়ে করেন সঞ্জয়। এর আগে দুই বছর ডেট করেছিলেন তারা। বিয়ের ২ বছর পর তাদের যমজ সন্তানের জন্ম হয়।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস








