বিনোদন

ভাগ্য বদলাতে গাড়ির নম্বর বদলে ফেললেন সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত গাড়ির জানালা দিয়ে হাত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্জয় দত্ত গাড়ির ভিতরে বসে আছেন, তিনি হাত দেখাচ্ছেন, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নামী দামী নানা কোম্পানির গাড়ি কিনতে ভালোবাসেন সঞ্জয়দ দত্ত। সম্প্রতি তিনি একটি মার্সিডিজ গাড়ি বুকিং দিয়েছেন। জ্যোতিষীর পরামর্শ মেনে গাড়িটির নম্বর বদলেছেন অভিনেতা।

বলিউড তারকা সঞ্জয় দত্তের সব গাড়িতেই আগে ৪৫৪৫ সংখ্যা ব্যবহার করা হত। কিন্তু মাসখানেক আগে তিনি যে মার্সিডিজ গাড়িটি কিনেছেন, তার নম্বর ৪৫৪৫-এর পরিবর্তে ২৯৯৯-এর জন্য আবেদন করেছেন। জানা গেছে, ভাগ্য পরিবর্তনের জন্য জ্যোতিষীর পরামর্শ মেনে এই নম্বর রেখেছেন অভিনেতা।

২৯৯৯ নম্বর বেঁছে নেয়ার পেছনের কারণও জানা গেছে। সূত্রে জানা গেছে, সঞ্জয় দত্তের জন্ম তারিখ ২৯ জুলাই। জ্যোতিষ অনুযায়ী (২+৯ = ১১, ১+১ = ২)। জ্যোতিষীর মতে, সঞ্জয় দত্তের সৌভাগ্যের নম্বর ২। ভাগ্য ফেরাতে তাই এই পদ্ধতি মানছেন অভিনেতা।

সঞ্জয় দত্তকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘শমশেরা’ ছবিতে। এই ছবিতে আরও আছেন রণবীর কাপুর ও বাণী কাপুর। শিগগির তাঁকে দেখা যাবে ‘দ্য গুড মহারাজা’ এবং ‘গুড়ছড়ি’ ছবিতে।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:মার্সিডিজ সঞ্জয় দত্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…