বিনোদন

নিজেকে মার্সিডিজ উপহার দিলেন কৃতি শ্যানন

কৃতি শ্যানন মার্সিডিজ গাড়ির পাশে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃতি শ্যানন একটি হালকা পিঙ্ক পোশাক পরে মার্সিডিজ গাড়ির পাশে হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের প্রথম সারির তারকাদের বিলাসবহুল গাড়ির প্রতি ঝোঁকের কথা সবার জানা। এই তালিকায় এবার যোগ দিলেন কৃতি শ্যানন। জানা গেছে কৃতি ২ কোটি ৪৩ লাখ রুপি দিয়ে কিনেছেন একটি মার্সিডিজ ব্র্যান্ডের একটি নতুন গাড়ি।

শুক্রবার দিনেশ ভিজনের ম্যাডক ফিল্মসের অফিসের সামনে মার্সিডিজ মেব্যাচ গাড়ি থেকে নামতে দেখা গেছে কৃতিকে। সেই সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন অভিনেত্রী। জানা গেছে, সম্প্রতি মুক্তি পাওয়া ‘মিমি’ ছবিটি সাফল্যের পর নিজেকে নিজেই এই দামি উপহার দিয়েছেন অভিনেত্রী।

মার্সিডিজ মেবিচ জিএলএ ৬০০ এই গাড়িটি বলিউডে আয়ুষ্মান খুরানা ও রণবীর সিং এরও আছে।

কৃতি শ্যানন বর্তমানে ‘ভেদিয়া’ ছবির কাজ করছেন। এই ছবিতে তাকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে। এছাড়াও তার হাতে আছে প্রভাস এবং সাইফ আলি খানের বিপরীতে ‘আদিপুরুষ’। কইমই

বিষয়:কৃতি শ্যানন গাড়ি মার্সিডিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…