বিনোদন

বানভাসি মানুষের পাশে অভিনেত্রী সামিরা মাহি

অভিনেত্রী সামিরা মাহি বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী সামিরা মাহি সহ অন্যরা বানভাসি মানুষের জন্য সাহায্য সংগ্রহে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মডেল অভিনেত্রী সামিরা খান মাহির জন্মস্থান সিলেট। কাজের সুবাদে ঢাকায় থাকলেও নিজের জন্ম স্থানের প্রতি তার টান একটুও কমেনি। বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে সিলেট অঞ্চলের মানুষ। তাদের পাশে দাঁড়ালেন এ অভিনেত্রী।

সামিরা খান মাহি বলেন, গত ক’দিন ধরে দেখছি আমার অঞ্চলের মানুষ দুর্বিষহ দিন কাটাচ্ছেন। তখন আর নিজে কিছু না করে বসে থাকতে পারলাম না। কাছের কয়েক জন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা মিলে একটা ফান্ড গঠন করেছি, সেটাই এক দিনের মধ্যে।

‘সেই ফান্ড থেকে যে অর্থটা আমরা এক করতে পেরেছি, তা দিয়ে ২০০ পরিবারকে ১২ কেজি করে খাবার পৌঁছে দিয়েছি।’

মাহি আরও বলছিলেন, তার ইচ্ছে আছে সিলেটের বানভাসি মানুষের জন্য সামনে আরও বড় কিছু করার। বললেন, আমার নিজের খুবই ইচ্ছে ছিল সিলেটে যাওয়ার। কিন্তু যাওয়া হলো না। কারণ, সামনে ঈদের ১৫ দিনের মত বাকি আছে। বেশ কয়েকটি নাটকের শুটিংয়ের ডেট আগে থেকেই চূড়ান্ত করা আছে।’

২০১৬ সালে র‌্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সামিরা খান মাহি। অল্প সময়ে টেলিভিশন নাটকে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী।

বিষয়:অভিনেত্রী ছোট পর্দা বন্যা বানভাসি সামিরা মাহি সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…