চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের গুঞ্জনের মাঝেই রাজের বাহুডোরে সামান্থা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
রাজ ও সামান্থা প্রেমের মুহূর্তে, প্রেমের গুঞ্জনে ভরা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। এখনও পর্যন্ত যদিও কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়ে কিছু স্বীকার বা অস্বীকার করেননি। তবে সাম্প্রতিক এক অনুষ্ঠানে সামান্থার নতুন ইনস্টাগ্রাম পোস্ট যেন সেই গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে।

নিজের সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে সামান্থাকে রাজের সঙ্গে দেখা যায়। এক ছবিতে তারা একে অপরকে আলিঙ্গন করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।

সামান্থা রাজের কোমরে হাত রেখেছেন, রাজও তাকে আলতো করে জড়িয়ে রেখেছেন। অন্য ছবিতেও তাদের একসঙ্গে হাসিমুখে দেখা গেছে। ছবিগুলির মধ্যে একটিতে অভিনেত্রী তামান্না ভাটিয়াও উপস্থিত ছিলেন।

Banglabid

ছবিগুলির সঙ্গে সামান্থা লিখেছেন, “বন্ধু ও পরিবারের মাঝে ঘেরা। গত দেড় বছরে আমার ক্যারিয়ারে সবচেয়ে সাহসী কিছু পদক্ষেপ নিয়েছি। নিজের অন্তর্দৃষ্টি এবং পরিশ্রমের উপর ভরসা রেখেছি। আজ সেই ছোট ছোট জয়গুলিকেই উদযাপন করছি।”

তিনি আরও যোগ করেন, “যারা নিষ্ঠার সঙ্গে আমার সঙ্গে কাজ করছেন, তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। এটা কেবল শুরু মাত্র।”

সামান্থা এবং রাজ একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে। সেই সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়। প্রায়ই সামান্থাকে রাজের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। কখনও ইভেন্টে, কখনও ছুটির ছবিতে। যদিও দু’জনের কেউই এখনও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কিছু বলেননি।

Reneta

বর্তমানে সামান্থা রাজ ও ডি কে-র নতুন প্রজেক্ট ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ কাজ করছেন, যেখানে আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি এবং জয়দীপ আহলাওয়াতও অভিনয় করছেন। সিরিজটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, রাজ ও ডি কে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ আগামী ২১ নভেম্বর মুক্তি পেতে চলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিচালকপ্রেমরাজ নিদিমোরুরসামান্থা রুথ প্রভু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার কাছে হেরে হংকং সিক্সেসে কোয়ার্টারে বাদ বাংলাদেশ

পরবর্তী

কানাডায় আলবার্টা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পরবর্তী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলবার্টা শাখার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় আলবার্টা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাংলাদেশে নারী চালকের রাইড শেয়ার ভরসা রাখছেন নারী যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী চালকের রাইড শেয়ারে ভরসা রাখছেন মেক্সিকোর নারী যাত্রীরা

সর্বশেষ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT