চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন সামান্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

বাবা হারালেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। শুক্রবার (২৯ নভেম্বর) মারা যান সামান্থার বাবা জোসেফ প্রভু। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

বাবার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী আবেগঘন পোস্ট করেছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, “বাবা, যতক্ষণ না তোমার সঙ্গে পুনরায় দেখা হয়।” পাশাপাশি ভাঙা হৃদয়ের একটি ইমোজি দিয়েছেন এই অভিনেত্রী।

তেলেগু সিনেমার অভিনেতা তেজা সাজ্জা মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “আপনি আপনার বাবার সঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিতে শান্তি খুঁজে পেতে পারেন। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি প্রিয় সামান্থা রুথ প্রভু গুরু।”

ব্যক্তিগত জীবনে নিনেট প্রভুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জোসেফ প্রভু। সামান্থার বাবা জোসেফ প্রভু তেলেগু অ্যাংলো-ইন্ডিয়ান। আর তার মা নিনেট সিরিয়ান মালায়ালি। এ দম্পতির কন্যা সামান্থা রুথ প্রভু। ১৯৮৭ সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি।

২০১০ সালে চলচ্চিত্রে পা রাখেন সামান্থা। এ অভিনেত্রীর জীবনে তার বাবার প্রবল প্রভাব রয়েছে। মেয়ের ক্যারিয়ারের নানা চড়াই-উৎরাইয়ে পাশে থেকে সাহস জুগিয়েছেন তার বাবা, এ কথা বহুবার স্বীকার করেছেন সামান্থা।- দ্য হিন্দু

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীসামান্থা রুথ প্রভু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT