বিনোদন

রূপে মুগ্ধ ভক্তরা, সামান্থা বললেন ‘ফিল্টার’!

সামান্থা বললেন 'ফিল্টার'! ভক্তরা রূপে মুগ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

সামান্থা একটি ক্যাফে বা রেস্তোরাঁয় ক্যামেরার সামনে হাসছেন, তার রূপে ভক্তরা মুগ্ধ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার এক রেস্টুরেন্টে বসে ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাব দিতে লাইভে এসেছেন সামান্থা রুথ প্রভু। সেখানে অভিনেত্রীর ‘দাগহীন ত্বক’ ও সৌন্দর্যের প্রশংসা করেন ভক্তরা। এক ভক্ত সুন্দর ত্বকের রহস্য জানতে চাইলে সামান্থা বলেন, তিনি ফিল্টার ব্যবহার করেছেন।

সামান্থা রুথ প্রভু আক্রান্ত হয়েছেন মায়োসাইটিস নামক বিরল অটোইমিউন অসুখে। এই রোগের জন্য তাকে স্টেরয়েড শট নিতে হয় নিয়মিত। সেকারণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেত্রীর। ত্বকের খুত ঢাকতেই ফিল্টার ব্যবহার করেছেন বলে জানান অভিনেত্রী।

এদিকে সামান্থার একটি কাজ হঠাৎ উসকে দিয়েছে নাগা চৈতন্যের সঙ্গে ভাঙা সংসার জোড়া লাগতে যাওয়ার জল্পনাকে। বিবাহবিচ্ছেদের পর পরই সামান্থা তাদের দুজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আর্কাইভ করে দিয়েছিলেন। আবার সেগুলোকে আনআর্কাইভ করেছেন অভিনেত্রী। ফলে দেখা যাচ্ছে তাদের বিয়ের ছবি সহ অনেকগুলো ছবি।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে নাগা চৈতন্য বিয়ে করেন সামান্থা রুথ প্রভুকে। কিন্তু ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় এ দম্পতির।

বিষয়:নাগা চৈতন্য সামান্থা রুথ প্রভু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…