বিনোদন

সালমানের পর এবার খুনের হুমকি পেলেন ভিকি-ক্যাটরিনা

ভিকি-ক্যাটরিনা একসঙ্গে ছবি, বাংলাদেশি পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিকি-ক্যাটরিনা একসঙ্গে ছবি, বাংলাদেশে একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাস কয়েক আগেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে খুনের হুমকি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান। এবার খুনের হুমকি পেলেন ভিকি-ক্যাটরিনা তারকা জুটি।

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে এই বার্তা এসেছে তারকা দম্পতির কাছে। যদিও হুমকিতে কী বলা হয়েছে সে বিষয়ে কোন নির্দিষ্ট তথ্য মেলেনি। তবে তারা সান্তাক্রুজ পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছেন। অজ্ঞাত সেই ব্যক্তির পরিচয় জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

ভিকি জানিয়েছেন, ইনস্টাগ্রামে এক ব্যক্তি ক্রমাগত খুনের হুমকি দিচ্ছে তাদের। ক্যাটরিনাকেও হুমকির মেসেজ পাঠাচ্ছেন। এছাড়াও তাকে নানা জায়গায় অনুসরণ করছেন।

এর আগে সালমান খান এবং তাঁর বাবা সেলিম খানকেও হত্যা করার হুমকি দেওয়া হয় উড়ো চিঠির মাধ্যমে। যেখানে লেখা ছিল, ‘সিধু মুসে ওয়ালার (প্রয়াত পাঞ্জাবি গায়ক) মতো পরিণতি হবে তোমাদের।’ যার পরপরই খান পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। –হিন্দুস্থান টাইমস

বিষয়:ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল ভিকি-ক্যাটরিনা সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…