চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’ এর ট্রেলার শেয়ার দিয়ে যা বললেন সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৩
বিনোদন
A A
অভিনেতা সালমান খান ও অন্য একজনের ছবি, সিনেমার প্রোমোশনের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যমে হইচই চলছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ এর ট্রেলার নিয়ে। মঙ্গলবার ট্রেলারটি ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সালমান খানও। লিখেছেন, ‘পাঠান তো জওয়ান হয়ে গেল!’

ক্যাপশনে সালমান লিখেছেন, ‘পাঠান তো জওয়ান হয়ে গেল, অসাধারণ ট্রেলার, খুবই ভালো লেগেছে। এই ধরনের ছবি আমাদের হলে গিয়েই দেখা উচিত।’

শাহরুখ সালমানের বন্ধুত্বের কথা সবার জানা। রাকেশ রোশনের করণ-অর্জুন ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেছেন তারা। তারপর তাদের বন্ধুত্বে তিক্ততা তৈরি হয়। পরে সমস্যা মিটিয়ে কাছাকাছি আসেন দুজনে। শাহরুখের ছেলে আরিয়ানকে যখন গ্রেফতার করা হয়, তখন শাহরুখের পাশে এসে দাঁড়িয়েছিলেন সালমান ও তার পুরো পরিবার।

Banglabid

‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে ক্যামিও দৃশ্যে দেখা গিয়েছে সালমানকে। শোনা যাচ্ছে, সালমানের টাইগার-থ্রিতেও ক্যামিও হিসাবে দেখা যাবে শাহরুখকে।

‘জওয়ান’-এর ট্রেলারে শাহরুখের ভিন্ন রূপ দেখে দর্শক মনে শুরু হয়েছে উন্মাদনা। মাত্র ২৪ ঘণ্টায় ‘জওয়ান’ ট্রেলার সব ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে ১১২ মিলিয়ন ভিউ সংখ্যা ক্রস করেছে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উপস্থাপনায় ‘জওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি, প্রযোজনা করেছেন গৌরী খান এবং সহ-প্রযোজনা করেছেন গৌরব ভার্মা। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ানাজওয়ানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ে বাঁচাতে ঘুম বিচ্ছেদ!

পরবর্তী

যমজ শাবক জন্ম দিয়েছে বিশাল আকৃতির মা পান্ডা

পরবর্তী
বিশাল আকৃতির মা পান্ডার যমজ শাবক, নতুন জন্মের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যমজ শাবক জন্ম দিয়েছে বিশাল আকৃতির মা পান্ডা

আর্জেন্টিনা ফুটবল দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি নিয়ে হাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি কাঁদিনি, কিন্তু অনেক কষ্ট পেয়েছি’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT