ডেঙ্গু জ্বরে আক্রান্ত সালমান

সালমান খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ভক্তরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। শুক্রবার সন্ধ্যায় জানা যায় এই খবর।
সালমানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে আরও চার-পাঁচ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে সালমানের। আপাতত কোনো কাজ করতে মানা করেছেন চিকিৎসকরা।
এখন ‘বিগ বস’ চলছে। অসুস্থ হওয়ায় আপাতত বিগ বসের কাজ করতে পারছেন না অভিনেতা। শোনা যাচ্ছে সালমান যত দিন বিশ্রামে থাকবেন, তত দিন এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নেবেন করণ জোহর। যত দূর জানা গিয়েছে, সালমানের বদলে আপাতত কয়েক সপ্তাহ এই রিয়্যালিটি শো সঞ্চালনা করবেন করণ।
সালমান সুস্থ হয়ে উঠলে তিনি আবার ‘বিগ বস’ সঞ্চালনার কাজে ফিরে আসবেন। তার আগ পর্যন্ত এই দায়িত্ব করণের কাঁধেই থাকছে।
সূত্র: কইমই
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






