চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণগ্রস্ত পাকিস্তানে সরকারি কর্মীদের বেতন ৩৫ শতাংশ বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১০, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ব্যক্তির হাতে বিভিন্ন দেশের মুদ্রা ধরানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে নতুন অর্থ বছরের বাজেটের বেশির ভাগই ব্যয় করা হচ্ছে বিদেশি ঋণ পরিশোধে। বিদেশি রিজার্ভের পরিমাণও প্রায় শূন্য। এরপরও সরকারি কর্মীদের মন রক্ষার্থে ৩৫ শতাংশ বেতন বাড়াচ্ছে পাকিস্তান সরকার।

আনন্দবাজার জানিয়েছে, আসন্ন নির্বাচনের আগে শেষবারের মতো গতকাল শুক্রবার বাজেট পেশ করেছে পাকিস্তানের বর্তমান সরকারের অর্থমন্ত্রী ইশাক দার। ১৪.৫ লক্ষ কোটি পাকিস্তানি রুপির বাজেটের ৭.৩ লক্ষ কোটি টাকাই ধার মেটানোর কাজে ব্যয় করার কথা বলা হয়েছে। আর্থিক সঙ্কট কাটিয়ে বিনিয়োগকারী এবং বিদেশি ঋণদাতাদের আস্থা অর্জনের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

পাকিস্তানের মুদ্রাস্ফীতি এখন আকাশছোঁয়া। বিদেশি মুদ্রার ভান্ডারও নিঃশেষিত হতে চলেছে। এই অবস্থায় বৈদেশিক বাণিজ্য চালাতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে বিনিময় প্রথার অনুকরণে পণ্যের বিনিময়ে পণ্য ফর্মুলায় এগোতে চাইছে পাকিস্তান। এমন অবস্থায় সরকারি কর্মচারীদের বেতন ৩৫ শতাংশ এবং অবসরকালীন ভাতা ১৭.৫ শতাংশ বৃদ্ধি করার কথা জানানো হয়েছে দেশটিতে। আসন্ন নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের সন্তুষ্ট করতেই পাকিস্তানের সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

ঋণ দেওয়ার প্রাথমিক শর্ত হিসাবে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ) আগেই পাকিস্তান সরকারকে জানিয়েছিল, নতুন করে কোনও প্রকল্প চালু করতে পারবে না তারা। তবে গতকাল শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অর্থনৈতিক সঙ্কটের দায়ভার চাপিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘাড়েই।

তিনি জানান, ইমরান খানের ভুল সিদ্ধান্তের কারণেই পাকিস্তানের এই অবস্থা।

ট্যাগ: পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুইবার প্রতারণার শিকার হয়েছি, এখন আর তা হবে না: মির্জা ফখরুল

পরবর্তী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনের জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ

পরবর্তী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তন ভবনের ছবি, বিশাল আকারের ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনের জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ

চন্দ্রিমা শপিং কমপ্লেক্সের HVAC চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চারজন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে স্থাপন হচ্ছে অত্যাধুনিক ‘চন্দ্রিমা শপিং কমপ্লেক্স’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT