চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে শিশুরা হতে চায় সালাহর মতো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
শিশুরা সালাহর মতো হতে চায়, ফুটবল খেলোয়াড়ের জার্সি পরা শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুরা নাগরিগের রাস্তায় সালাহর লিভারপুলের জার্সিতে

মিশরের প্রথম বৈশ্বিক তারকা বনে যাওয়া লিভারপুল উইঙ্গার মোহাম্মেদ সালাহর শৈশব কেটেছে কৃষিনির্ভর ছোট গ্রাম নাগরিগে। নীল নদ ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গ্রামটির ছোট-বড় সবাই অনুসরণ করছেন তাকে। সেখানকার শিশুরা আদর্শ হিসেবে বেছে নিচ্ছেন প্রিয় ফুটবলার সালাহকে। অনেকেই হতে চান সালাহর মতোই।

মিশরের রাজধানী কায়রোর উত্তরে চার ঘণ্টার পথ অতিক্রম করে যেতে হয় সালাহর গ্রামে। সেখানে আছে যুবাদের ফুটবল অনুশীলনের স্থান। যেখানে ফুটবলে হাতেখড়ি হয়েছিল লিভারপুলকে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জেতানো সালাহর। সেখানে তাকে ডাকা হয় ‘মিশরীয় রাজা’ নামে।

সালাহর প্রথম কোচ আল সাদনে স্মৃতিচারণ করে বলেছেন, ‘এখনও চোখে ভাসছে সাত বছর বয়সী সালাহ বন্ধুদের সাথে নাগরিগের রাস্তায় ফুটবল খেলছেন। তখন তিনি হতে চেয়েছেন জিনেদিন জিদান, রোনালদো নাজারিও ও রোমা কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টির মতো। সতীর্থদের তুলনায় তার শটগুলো শক্তিশালী ছিল। মনেপ্রাণে ফুটবল  ধারণ করতেন তিনি।’

Banglabid

নাগরিগের প্রতিটি স্থান যেন সালাহময়। শিশুদের এখানে দেখতে পাওয়া যায় তার মিশর ও লিভারপুল জার্সিতে। সালাহর পুরনো স্কুলের বাইরেই আছে ম্যুরাল।

শৈশবের স্কুলে সালাহর ম্যুরাল

৩৩ বর্ষী সালাহর খেলা দেখতে এখনও গ্রামটির অধিকাংশ মানুষ একসাথে হন। লিভারপুলের যেদিন খেলা থাকে, সমর্থকরা জড়ো হন স্থানীয় ক্যাফেতে বড়পর্দায় দেখার জন্য। সম্প্রতি গ্রামটির সেরা সন্তানের স্মরণে তরুণদের জন্য খেলার মাঠ উন্নত ও সম্প্রাসরণ করেছে গ্রামবাসী।

অলরেডদের হয়ে প্রিমিয়ার লিগসহ মোহাম্মেদ সালাহ এপর্যন্ত খেলেছেন ৪০২ ম্যাচ। ২০১৭ সালে ইংলিশ ক্লাবটির হয়ে নাম লেখানোর পর গোল করেছেন ২৪৫টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিশরমোহাম্মেদ সালাহলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুড়ি বছর পর বিটিভিতে ফিরছে ‘নতুন কুঁড়ি’!

পরবর্তী

বিএনপি-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

পরবর্তী
জাতীয় পরিচয়পত্র অফিস ভবন, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বাংলাদেশি নাগরিকদের সীমান্তে বিএসএফের হস্তান্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শনা সীমান্তে ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT