চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্রসহ ৩ প্রতিষ্ঠান পরিদর্শন করলেন সাখাওয়াত হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিল পরিদর্শন করেছেন।

শনিবার ( ৫ অক্টোবর) নরসিংদীতে এ তিনটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।

বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনের পর এক ব্রিফিংয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত বলেন, “তাঁতিদের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় এটা এক ধরনের সার্ভিস সেন্টার (সেবাকেন্দ্র)। এখানে বয়ন পূর্ব ও বয়ন উত্তর সেবা  দেওয়া হয়,এসব মেশিনারিজ খুব ব্যয়বহুল। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তুলনামূলক কম ব্যয়ে এখানে সেবা দেওয়া হয়।  যাতে আরো ভালো সেবা দেওয়া যায় সেজন্য মন্ত্রণালয় পর্যালোচনা করবে। এটা একটা ইনকাম জেনারেটিং (লাভজনক) প্রতিষ্ঠান, যেটা থেকে সরকার টাকা পাচ্ছে। ‘

পরে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে উপদেষ্টা এম সাখাওয়াত আরও বলেন, ‘এ প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট এর বিদ্যমান সীমাবদ্ধতাগুলো জানলাম। যদি কোন অনিয়ম পাওয়া যায় তা খতিয়ে দেখা হবে। এটাকে আধুনিক ইনস্টিটিউট করতে বিদ্যমান সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের সচিবকে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ‘

প্রসঙ্গত, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সমস্যা ও সীমাবদ্ধতা দূর করতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপদেষ্টার কাছে দাবি জানায়।

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ইউনাইটেড-মেঘনা- চাঁদপুর জুট মিলে পরিদর্শন করেন ও চলমান কার্যক্রমে দিক নির্দেশনা দেন।

Reneta

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ড চেয়ারম্যান মো: মাহমুদ হোসেন, বিজেএমসি’র চেয়ারম্যান ফারুক আহম্মেদ, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, অতি. জেলা প্রশাসক অঞ্জন দাস, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মাহবুবুল হক,উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনবস্ত্র প্রক্রিয়াকরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

পরবর্তী

দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের বক্তব্য

পরবর্তী

দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের বক্তব্য

বৈষম্য ও চাকরিচ্যুতির ঘটনায় দোষীদের বিচারে কমিশন গঠনের দাবি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT