চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোয়ারে ভাঙছে সেন্টমার্টিন দ্বীপ, ঝুঁকিতে হোটেল-বসতবাড়ি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৫৪ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সেন্টমার্টিন দ্বীপে জোয়ারের কারণে হোটেল ও বসতবাড়ি ঝুঁকিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির প্রভাবে কয়েক দিন ধরেই উত্তাল সাগর। জোয়ারের ধাক্কায় কক্সবাজার সৈকতের হাল হচ্ছে সেন্টমার্টিনেও।

গত চার দিনের তান্ডবে সেন্টমার্টিনের পূর্ব-উত্তর ও পশ্চিম পাশের প্রায় দুই কিলোমিটার সৈকত ভেঙে গেছে। তাতে ঝুঁকিতে পড়েছে বিপুল সংখ্যক হোটেল মোটেল, মানুষের ঘরবাড়ি।

সেন্টমার্টিন দ্বীপের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, গত ৯ দিনে বঙ্গোপসাগরে দুইবার নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগরও উত্তাল হয়েছে। বঙ্গোপসাগরের মধ্যে ভাসমান দ্বীপ হওয়ায় জোয়ারের তান্ডবে দ্বীপের পূর্ব-উত্তর, পশ্চিম দিকে আঘাত হানছে বেশি। ইতিমধ্যে দেড়-দুই কিলোমিটার সৈকত ভেঙে গেছে। উপড়ে পড়েছে অর্ধশতাধিক নারকেল গাছ। বর্ষার আগে জরুরি ভিত্তিতে পাথরের সিসিব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হলে ৬০টি হোটেল মোটেল, ৪০০টি বসতবাড়িসহ নানা স্থাপনা বিলীন হয়ে যেতে পারে।

Banglabid

এখন জোয়ারের পানিতে কয়েকটি হোটেল, বেশকিছু বসতবাড়ি প্লাবিত হচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও হোটেল মালিকেরা জানান, সাগরের তাণ্ডব থেকে সম্পদ রক্ষার জন্য বালুভর্তি জিও টিউব ও বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু জোয়ারের ধাক্কায় তাও ভেঙে যাচ্ছে। বর্ষায় সমুদ্রের তাণ্ডব বেড়ে গেলে অথবা ঘূর্ণিঝড়-জ্বলোচ্ছাস আঘাত হানলে জিও টিউব বাঁধ খুঁজে পাওয়া যাবে না। তখন হোটেল-রেস্তোরাসহ দ্বীপের বিপুল অংশ সাগরগর্ভে তলিয়ে যেতে পারে। বর্তমানে সেন্টমার্টিনে নির্মাণ করা হয়েছে ১২৬টি হোটেল-কটেজ।

Reneta

স্থানীয় হোটেল মালিকেরা বলেন, গত সাত-আট বছরে সমুদ্রের জোয়ারের এমন তাণ্ডব দেখা যায়নি। কিন্তু গত বছর থেকে সমুদ্রের জোয়ারের উচ্চতা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের পানির উচ্চতা দ্রুত বাড়ছে।

পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল নবী জানান, সাগরের তাণ্ডবে দ্বীপের ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। আমরা সরকারের কাছে ত্রাণ চাই না, স্থায়ী একটা বেড়িবাঁধ চাই।

পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী তানজির সাইফ আহমেদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট দুই দফার নিম্নচাপের প্রভাবে আট-নয়দিন ধরে সাগর উত্তাল রয়েছে, তাতে সেন্টমার্টিন সৈকতসহ হোটেল মোটেলের সীমানা বিলীন হলেও পাউবোর এক্ষেত্রে করার কিছু নাই।

নির্বাহী প্রকৌশলী বলেন, আগে সেন্টমার্টিনে বেড়িবাঁধ নির্মানের পরিকল্পনা ছিল। কিন্তু বেড়িবাঁধ নির্মান নিয়ে নানা জনে নানা সমালোচনা শুরু হয়েছে। একারণে সেন্টমার্টিন দ্বীপের চারপাশে বেড়িবাঁধ নির্মানের পরিকল্পনা থেকে সরে এসেছে পানি উন্নয়ন বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গোপসাগরে নিম্নচাপভাঙনসেন্টমার্টিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গার্ডার চাপায় নিহতদের মরদেহ হস্তান্তর

পরবর্তী

দেশজুড়ে সিরিজ বোমা হামলার সেই ভয়াবহ দিন

পরবর্তী
বোমা বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে সিরিজ বোমা হামলার সেই ভয়াবহ দিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিন্তিত ও ভাবুক মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ধনীদের ওপর কর আরোপের নতুন বিল

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT