চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মালদ্বীপকে উড়িয়ে টুর্নামেন্টের প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া আসরে নিজেদের ষষ্ঠও শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে ইতিহাস গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

আসরে ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাবিনা খাতুনের দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল। পরের তিন ম্যাচে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।

রোববার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে ষষ্ঠ ও শেষ ম্যাচে মালদ্বীপকে হারায় ১৪-২ গোলে। বাংলাদেশের হয়ে সাবিনা খাতুন ৪ গোল করেন। লিপি আক্তার করেন ৩ গোল, শ্রীমতি কৃষ্ণা রানী সরকার ২ গোল করেন। এছাড়া মাসুরা পারভীন, নওশীন জাহান, নিলুপা ইয়াসমিন নিলা, সুমাইয়া মাতসুশিমা ও মেহেনুর আক্তার করেন একটি করে গোল। মালদ্বীপের হয়ে একটি গোল করেন মারিয়াম নুরা, অন্য গোলটি আসে বাংলাদেশের মাসুরা পারভীনের গাঁয়ে লেগে।

ম্যাচের চতুর্থ মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ। মাসুরা গাঁয়ে লেগে বল জড়ায় জালে। দু মিনিট পর সাবিনা বাংলাদেশকে সমতায় ফেরান। ১৪ মিনিটে বাংলাদেশ অধিনায়ক ব্যবধান বাড়ান। ১৭ মিনিটে কৃষ্ণার গোলে ব্যবধান দাঁড়ায় ৪-১ গোলে। একমিনিটের মধ্যে আরও তিনটি গোল দেয় বাংলাদেশ। লিপি আক্তারের জোড়া গোলের পর নওশীন জাহান মালদ্বীপ জালে বল পাঠান। ৬-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে মালদ্বীপের জালে আরও ৮ গোল দেয় বাংলাদেশ। ২৩ মিনিটে সাবিনা হ্যাটট্রিক পূর্ণ করেন। পরের মিনিটে গোল দেন সুমাইয়া। ২৬ মিনিটে সাবিনা চতুর্থ গোলটি করেন। ব্যবধান দাঁড়ায় ৯-১ গোলে।

৩০ মিনিটে নিলুপা ইয়াসমিন বাংলাদেশের হয়ে দশম গোলটি করেন। পরের মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লিপি আক্তার। ৩২ মিনিটে কৃষ্ণা রানী ও মেহেনুর আক্তার গোল করেন। ৩৬ মিনিটে ১৪তম গোলটি করেন মাসুরা পারভীন। ৪০ মিনিটে মারিয়াম নুরা মালদ্বীপের দ্বিতীয় গোলটি করেন। ১৪-২ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালদ্বীপমেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসলিপিসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬

পাট কাটায় ব্যস্ত শরীয়তপুরের কৃষক

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT