চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানের জালে ১২ গোল ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

এক ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেলেন তিনজন। নেহা একাই করলেন চার গোল। ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্মরণীয় শুরু পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।

শুক্রবার দুপুরে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুদল আক্রমণাত্মক খেলতে থাকে। তিন মিনিটের মাথায় ভুটান গোলের সুযোগ অফসাইডে হাতছাড়া করে।

দুই মিনিট পর পায়ে আঘাত পেয়ে ভুটানের সোনাম গাকি মাঠ ছাড়েন। তার বদলি নামেন ফুনতসো ছোডেন।

ম্যাচের ১২ মিনিটে সুনিতা মুন্ডার জোরাল শট ডানহাতে কর্নারের বিনিময়ে ঠেকান ভুটানি গোলরক্ষক এবং অধিনায়ক নরবু জাংমো। সাত মিনিট পর জাংমো বল ক্লিয়ার করতে সামনে এগিয়ে আসায় বিপদ ঘটতে নিয়েছিল। ফাঁকা জাল পেয়েও অবশ্য জালে বল জড়াতে পারেননি নিতু লিন্ডা।

খেলার ২১ মিনিটে বক্সের ভেতর থেকে সুমিতা কুমারীর কিক ঝাঁপিয়ে ঠেকান ভুটান গোলরক্ষক। ২৫ মিনিটে শুভাংগি সিংয়ের শট বাঁ-পায়ে সামনে শুয়ে পড়ে দারুণ দক্ষতায় ঠেকান জাংমো।

কাজলের পাসে বল পেয়ে গোলমুখে থাকা অপর্ণা নারজারির ডানপায়ের ফিনিশিংয়ে ২৯ মিনিটে লিড পায় ভারত। পরের মিনিটে বদলি হিসেবে নামেন নেহা। তাতে ভারতের আক্রমণের ধার বেড়ে যায়।

Reneta

ভুটান অধিনায়ক পোস্টের সামনে গ্লাভস হাতে প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ঠেকাতে থাকলেও ৩৭ মিনিটে আবারও গোল হজম করেন। জাংমোকে একা পেয়ে শট নিয়েছিলেন অপর্ণা। ভুটানের এক ফূটবলার বল বিপদমুক্ত করার চেষ্টা করেন, কিন্তু গোললাইনের কাছে থাকা নেহা বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির আগে আরও দুই গোল পায় ভারত। নেহার পাসে বল পেয়ে গোলরক্ষকের সামনে এগিয়ে আসার সুযোগে নিতু লিন্ডা লক্ষ্যভেদ করেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে বাঁ-প্রান্ত দিয়ে আক্রমণে উঠে ভারত গোলের হালি পূর্ণ করেন।

দ্বিতীয়ার্ধে চলতে থাকে ভারতের গোল উৎসব। ৫০ মিনিটে নেহার পাসে নিশানাভেদ করেন আনিতা কুমারী। মিনিট পাঁচেক পর নেহা পেয়ে যান হ্যাটট্রিক।

এরপর ৬১ এবং ৬৩ মিনিটে আরেক বদলি লিন্ডা কম সেরটো গোলের দেখা পান। ছয় মিনিট পর আনিতা কুমারী জালে বল জড়ান। ৭৫ মিনিটে লিন্ডা এবং ৭৮ মিনিটে আনিতাও হ্যাটট্রিক পেয়ে যান। নেহা ৯০ মিনিটে গোলের হালি পূর্ণ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশভারতভুটানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি ২, ২০২৬

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বাণী

ফেব্রুয়ারি ২, ২০২৬
ফয়সাল ইসলাম এফসিএ, আর্থিক খাতের বিশ্লেষক

ধনীদের বাড়তি কর: সারচার্জ বা সম্পদ কর সম্পর্কে জানুন সব খুঁটিনাটি

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT