চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শিরোপা উৎসর্গ করল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আগে তিনবার ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি বাংলাদেশের। চতুর্থবার শিরোপামঞ্চে এসে আর হতাশ হতে হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সাফের বয়স ভিত্তিক শিরোপাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উৎসর্গ করেছে কোচ মারুফুল হকের দল।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে শিরোপা জয়ের পর কোচ মারুফুল হক ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে কোচ মারুফুল হক উৎসর্গের কথা জানান, ‘আমরা এই চ্যাম্পিয়নশিপ জুলাই-আগস্টে মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের উৎসর্গ করছি। দেশের জন্য তারা জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।’

‘আমরা ম্যাচটি ধীরগতিতে শুরু করেছিলাম। ফাইনালের আগে ছেলেরা বিশ্রাম কম পেয়েছে। নেপাল দুইদিন বিশ্রাম পেয়েছে, আমরা একদিন। নেপাল খুবই ভালো দল। বেশ কয়েকজন কোয়ালিটি ফুটবলার আছে দলে। তারপর তারা এ মাঠে খেলেই বেড়ে উঠেছে। নিজেদের মাঠ, দর্শক ছিল তাদের। আমাদের ছেলেদের সবসময়ই বলেছি, তোমরা স্বাভাবিক খেলবা। আজও তারা আমারে উপদেশ মেনে খেলেছে।’

ভয়াবহ বন্যায় দেশের কয়েকটি অঞ্চল বেশ ক্ষতিগ্রস্ত। বন্যায় আক্রান্ত মানুষদের কথা উল্লেখ করে বাংলাদেশ কোচ বলেন, ‘অনেক মানুষ কষ্ট করছেন। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে আছেন লাখো লাখো মানুষ। আমাদের নতুন বাংলাদেশ এসব মোকাবিলা করে দেশ সংস্কারের চেষ্টা করছে। আশা করি, এই চ্যাম্পিয়নশিপ দেশের মানুষকে আরো ঐক্যবদ্ধ করবে, দেশ সংস্কারের উৎসাহ পাবে।’

ফাইনালে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক জোড়া গোলদাতা মিরাজুল ইসলাম। দুই গোলের পাশাপাশি গোল করিয়েছেন একটি। প্রতিক্রিয়া জানাতে এসে লাল-সবুজের স্ট্রাইকার বলেছেন, ‘আমরা নিজেদের জন্য খেলিনি। দেশের মানুষের জন্য খেলেছি। আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। কিছু দিন আগে দেশের মানুষ আন্দোলন করে, জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনেছে। এখন অনেক মানুষ বন্যায় কষ্ট করছে। আমরা এই মানুষদের ট্রফি উৎসর্গ করছি।’

মিরাজের জোড়া গোলের পাশাপাশি বাকী গোল দুটি করেছেন রাব্বি হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা। দলের অন্যতম সেরা খেলোয়াড় রাব্বি শিরোপাটি ট্রফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উৎসর্গ করার কথা জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ননেপালবাফুফেবাংলাদেশবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনমারুফুলমিরাজুলরাব্বিলিড স্পোর্টসশিরোপাসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির আহ্বান জানালেন রিজওয়ানা হাসান

পরবর্তী

জিএসপি সুবিধা কী, কবে নাগাদ ফিরতে পারে

পরবর্তী

জিএসপি সুবিধা কী, কবে নাগাদ ফিরতে পারে

‘বদলি’ আসিফ হলেন আসর সেরা গোলরক্ষক

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT