চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফে খেলতে এসএসসি দেবেন না বাংলাদেশের ৮ ফুটবলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার কারণে পরীক্ষা দেবেন না বাংলাদেশ দলে ডাক পাওয়া ৮ ফুটবলার।

বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ২৩ জনের দল দেয়া হয়েছে। ডাক পাওয়াদের মধ্যে আট ফুটবলার এসএসসি পরীক্ষার্থী। যারা দেশের হয়ে খেলার জন্য এবছর এসএসসি পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অধিনায়ক ও ডিফেন্ডার মোহাম্মদ ইমরান খান, পারভেজ আহমেদ, মোহাম্মদ সোহানুর রহমান, সজল ত্রিপুরা, মিরাজুল ইসলামরা এসএসসি পরীক্ষা না দিয়ে সাফে খেলতে শ্রীলঙ্কায় যাবেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধিনায়ক ইমরান বললেন, ‘সামনে এসএসসি পরীক্ষা থাকলেও দেশের হয়ে খেলার জন্য আমরা ত্যাগ স্বীকার করছি। একবছর ড্রপ দিয়ে সামনের বছর পরীক্ষায় অংশ নেবো। আমিসহ ছয়জন বিকেএসপির ফুটবলার পরীক্ষা দেবো না। বাকি দুইজন বিকেএসপির বাইরের ফুটবলার।’

‘ভারতে হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ৬-৭ জন ফুটবলার এই দলে আছে। গোল স্কোরিংয়ের জন্য কাজ করেছি। স্ট্রাইকার হিসেবে মিরাজুল আছে। একবছর ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। ফাইনালে খেলা আমাদের প্রথম লক্ষ্য।’ বলেন ইমরান।

গত ৫ আগস্ট সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে নির্ধারিত সময় পর্যন্ত লড়ে গেলেও অতিরিক্ত সময়ে গিয়ে আর পেরে ওঠেনি বাংলাদেশ। সেই হার যে দলের ফুটবলারদের তাতিয়ে দিয়েছে, সেটি জানিয়ে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে ভারতকেই প্রতিপক্ষ হিসেবে চান ইমরান।

Reneta

‘ভারতের সঙ্গে হারের পর খারাপ লেগেছে। আমরা প্রতিপক্ষ হিসেবে ভারতকে চাই। তারা প্রতিপক্ষ হলেও ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো। সামনের মাসে ঘরের মাঠে এএফসির বাছাইপর্বের খেলা আছে। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভালো খেললে এএফসি টুর্নামেন্টে খেলা সহজ হবে।’

ফিফার নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতায় ভারতের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তারা অংশ নিতে পারবে। তাতে খুশির কারণটা অকপটে সবার সামনে প্রকাশ করে দিলেন বাংলাদেশ অধিনায়ক।

‘আমরা যখন ভারতের কাছে হেরেছি, খারাপ লেগেছে। এরপর আমরা যখন দেশে ফিরলাম, তখন শুনলাম ভারত এই টুর্নামেন্টে খেলবে না। তখন সবাই বলেছে, ওরা খেললে ভালো হতো। কেননা, ফাইনালে আমরা প্রতিপক্ষ হিসাবে ভারতকেই চাই।’

‘ওদের কাছে বারবার হারছি, তো সবার ভেতরে একটা জেদ আছে। এবার যদি ভারত-বাংলাদেশ ফাইনাল হয়, সবার মধ্যে এই আত্মবিশ্বাস কাজ করছে- এবার আমরা জিতব। এবার ওদেরকে হারিয়ে আশা করি শিরোপা জিতব।’

স্কোরিং নিয়ে দুর্ভাবনা থাকলেও ভারতের ভুবনেশ্বরের হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চার গোল করা মিরাজুল ইসলাম থাকায় স্বস্তিতেও আছেন ইমরান।

‘স্কোরিংয়ে আমাদের কমতি আছে। স্কোরিংয়ের (কমতির) জন্যই আমরা একটু পিছিয়ে আছি। আশা করি এই আসরে এটা হবে না, ভালো কিছুই হবে। আমাদের যে স্ট্রাইকার মিরাজ, ও পুরোপুরি ফিট আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানএসএসসি পরীক্ষাবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি

জুলাই ২, ২০২৬

আজ নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT