চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিশ লাখ শহীদের প্রেরণায় এ শিরোপা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ছেলেদের প্রায় ১৮ বছর পর বাংলাদেশের নারী ফুটবল দল এনেছে সাউথ এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট। সমাজের প্রতিবন্ধকতা-টিপ্পনী এড়িয়ে, কঠোর অনুশীলন আর কড়া নিয়মের মাঝ দিয়ে যাওয়া সাবিনা-শিউলিদের জন্য সাফল্যের বন্ধুর পথ মোটেও সহজ ছিল না। ৩০ লাখ শহীদের প্রেরণা, মনে জেদ, আর কিছু করতে চাওয়ার স্পৃহাই এনে দিয়েছে বড় সাফল্য। ডিফেন্ডার শিউলি আজিম শোনালেন সেকথা।

বুধবার চ্যানেল আইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে সাফ চ্যাম্পিয়ন দলের সদস্যরা খুলে দিয়েছেন মনের দুয়ার। জানিয়েছেন শিরোপা জয়ের পেছনের গল্প। মুক্তির সংগ্রামে নামা সেই দামালদের অনুপ্রেরণা নিয়ে ছুটেছেন লাল-সবুজের তারকারা! স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছেন।

শিউলি আজিম স্মৃতিচারণ করেছেন কাঠমান্ডুতে কাটানো সেই সময়গুলোর। তারকা ডিফেন্ডারের ভাষ্যে, ‘‘আমরা ফাইনালে ওঠার পর লক্ষ্যে পৌঁছে গিয়েছিলাম। তারপর লক্ষ্য ছিল ট্রফি। হাতে ছিল দুই দিন। এতো কম সময়ে আসলে রিকভারি হয় না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। স্যার সবসময় মোটিভেশন দিতেন, ‘দেশের জন্য খেলো, ৩০ লাখ শহীদের জন্য খেলো।’ —এই অনুপ্রেরণা মনে গেঁথে গিয়েছিল। হয়ত তাই আমাদের এই সাফল্য।”

বুধবার দুপুর ১২টার কিছু আগে শিরোপাজয়ী ফুটবল দল জড়ো হয় চ্যানেল আই ভবনে। বাফুফের বাস থেকে শুরুতে ট্রফি হাতে নামেন মারিয়া মান্ডা। পরে একে একে বাকি ফুটবলারদের সঙ্গে নেমে আসেন জয়ী কোচ গোলাম রব্বানি ছোটন। ফুলের চাদর পেরিয়ে, সংবর্ধনা, কেক কাটা-সহ হরেক আয়োজন শেষে জমে আড্ডার আসর।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইছোটনমারিয়াসানজিদাসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২
শেয়ারTweetPin

সর্বশেষ

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT