চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিশ লাখ শহীদের প্রেরণায় এ শিরোপা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন, ট্রফি ও মেডেল সহ উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের প্রায় ১৮ বছর পর বাংলাদেশের নারী ফুটবল দল এনেছে সাউথ এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট। সমাজের প্রতিবন্ধকতা-টিপ্পনী এড়িয়ে, কঠোর অনুশীলন আর কড়া নিয়মের মাঝ দিয়ে যাওয়া সাবিনা-শিউলিদের জন্য সাফল্যের বন্ধুর পথ মোটেও সহজ ছিল না। ৩০ লাখ শহীদের প্রেরণা, মনে জেদ, আর কিছু করতে চাওয়ার স্পৃহাই এনে দিয়েছে বড় সাফল্য। ডিফেন্ডার শিউলি আজিম শোনালেন সেকথা।

বুধবার চ্যানেল আইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে সাফ চ্যাম্পিয়ন দলের সদস্যরা খুলে দিয়েছেন মনের দুয়ার। জানিয়েছেন শিরোপা জয়ের পেছনের গল্প। মুক্তির সংগ্রামে নামা সেই দামালদের অনুপ্রেরণা নিয়ে ছুটেছেন লাল-সবুজের তারকারা! স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছেন।বাংলাদেশের নারী ক্রিকেট দলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শিউলি আজিম স্মৃতিচারণ করেছেন কাঠমান্ডুতে কাটানো সেই সময়গুলোর। তারকা ডিফেন্ডারের ভাষ্যে, ‘‘আমরা ফাইনালে ওঠার পর লক্ষ্যে পৌঁছে গিয়েছিলাম। তারপর লক্ষ্য ছিল ট্রফি। হাতে ছিল দুই দিন। এতো কম সময়ে আসলে রিকভারি হয় না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। স্যার সবসময় মোটিভেশন দিতেন, ‘দেশের জন্য খেলো, ৩০ লাখ শহীদের জন্য খেলো।’ —এই অনুপ্রেরণা মনে গেঁথে গিয়েছিল। হয়ত তাই আমাদের এই সাফল্য।”

Banglabid

বুধবার দুপুর ১২টার কিছু আগে শিরোপাজয়ী ফুটবল দল জড়ো হয় চ্যানেল আই ভবনে। বাফুফের বাস থেকে শুরুতে ট্রফি হাতে নামেন মারিয়া মান্ডা। পরে একে একে বাকি ফুটবলারদের সঙ্গে নেমে আসেন জয়ী কোচ গোলাম রব্বানি ছোটন। ফুলের চাদর পেরিয়ে, সংবর্ধনা, কেক কাটা-সহ হরেক আয়োজন শেষে জমে আড্ডার আসর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইছোটনমারিয়াসানজিদাসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সচেতন হলে পঞ্চগড়ে এমন নৌকাডুবির দুর্ঘটনা হতো না: প্রশাসন

পরবর্তী

প্রধানমন্ত্রী ‘বঙ্গমাতা’ শুরু করেছিলেন বলেই আমরা এখানে: আঁখি

পরবর্তী
বাংলাদেশ নারী ফুটবল খেলোয়াড় বলের দিকে শট দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ‘বঙ্গমাতা’ শুরু করেছিলেন বলেই আমরা এখানে: আঁখি

ঢাকার আবর্জনা স্তুপে মানুষ পরিষ্কার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় গড়ে তোলা হচ্ছে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি

সর্বশেষ

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT