চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ৩ জনকে নিয়ে যা বললেন ভারতের কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ভুটানের জালে এক ডজন গোল দিয়ে বড় জয়ে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সূচনা পেয়েছে ভারত। সংবাদ সম্মেলনে বেশ খোশ মেজাজেই ছিলেন টিম ইন্ডিয়ার কোচ মায়মল রকি। ১২-০ গোলের জয় পাওয়া কি অপ্রত্যাশিত? এমন প্রশ্নে রকি অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন, অপ্রত্যাশিত কেন হতে যাবে? আমরা ভালো ফুটবল খেলেছি, তাই এত গোল এসেছে।

টুর্নামেন্টে বাংলাদেশকে শক্তিশালী দল মানছেন রকি। এটিও পরিষ্কার বলে দিলেন, ট্রফি নিয়ে যাওয়াই তাদের প্রত্যাশা।

‘বাংলাদেশের লাইনআপ আমরা দেখেছি। আমরা খেলোয়াড়দের চিনি। গত কয়েক বছর তারা ভালো ফুটবল খেলছে। বাংলাদেশের বিপক্ষে সেরাটাই দিতে হবে।’

Banglabid

এদিন নেহা, আনিতা কুমারী এবং লিন্ডা কম সেরটো পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। নেহা একাই করেছেন ৪ গোল। এ তিনের পারফরম্যান্সে বেশ খুশি ভারতের কোচ।

‘তিন ফুটবলারের হ্যাটট্রিক করাটা দারুণ ব্যাপার। কোচ হিসেবে এটা আনন্দের। যদিও এটা টিম ওয়ার্ক ছিল। এই তিনজন সামনে থেকে পারফরম্যান্স করেছে।’

হ্যাটট্রিক পাওয়া তিনজনের কেউই শুরুর একাদশে ছিলেন না। কেনো তাদের ম্যাচের শুরুতে মাঠে নামানো হয়নি? রকি বললেন, ‘কেনো নামাইনি এমনটা আপনি বলতে পারেন না। দলে যে ২৩ জন রয়েছে তারা গোটা দেশের ভেতর সেরা খেলোয়াড়। তাই বলতে পারেন না কেনো তারা বেঞ্চে ছিল। তবে হ্যাঁ, তারা ভালো খেলোয়াড়।’

Reneta

আগে সংবাদ সম্মেলনে আসা ভুটান কোচ কারমা দেমা নিজের খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা না থাকাকেই শোচনীয় পরাজয়ের কারণ বলেছেন। দলের মেয়েরা শতভাগ দেয়ার চেষ্টা করেছে বলেও মত তার।

একের পর এক গোল হজমের পর ভুটানের গোলরক্ষক এবং অধিনায়ক নরবু জাংমোকে বেঞ্চে বসিয়ে সোনাম পেলডেনকে নামানো হয়। তাতেও ঠেকানো যায়নি ভারতের গোল উৎসব। গুনে গুনে প্রতিপক্ষ জালে ১২ গোল দিয়েছে ভারত। বদলি গোলরক্ষক নার্ভাস ছিলেন কিনা সেই প্রশ্নও উঠল। দেমা শুধু বললেন, ‘এটাই তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ।’

‘সব ফুটবলারই একাডেমি থেকে উঠে এসেছে। তাদের অনেক ম্যাচ খেলতে হবে। অভিজ্ঞতা বাড়লেই ওরা আরও ভালো খেলতে পারবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফুফেভারতভুটান
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT