চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ সদস্যের দলে চারজন টিম লিডার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আসছে শুক্রবার মাঠে গড়াচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠের আসরের জন্য শক্তিশালী দল দিয়েছে বাংলাদেশ। ২৩ সদস্যের দলের চেয়েও তাদের সঙ্গে চারজন টিম লিডারের অন্তর্ভুক্তি আলোচনার জন্ম দিয়েছে। রোববার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানোর পর থেকেই ফুটবলপাড়ায় চলছে নানান কথা।

বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিককে টিম লিডার-১ করা হয়েছে। জাকির হোসেন চৌধুরী হয়েছেন টিম লিডার-২। সঙ্গে রয়েছেন আরও দুই সহকারী টিম লিডার, মোহাম্মদ নুরুল ইসলাম এবং টিপু সুলতান।

অথচ ম্যানেজার হিসেবে আমিরুল ইসলাম বাবু ও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি দলের সঙ্গে থাকছেনই। সঙ্গে থাকছেন তিন সহকারী কোচ, গোলরক্ষক কোচ ও মিডিয়া ম্যানেজার। এরপরও স্কোয়াডের সঙ্গে চারজন টিম লিডার কেনো রাখা হচ্ছে, সেটির কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না।

তিনদিন আগের সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, ‘মহিলা ফুটবল নিয়ে আমাদের কমিটির অনেকেই কাজ করে এবং এ ব্যাপারে আগ্রহী। আমরা সবাইকে পাশে রাখতে চাই। মানিক ভাই সহ-সভাপতি এবং সিনিয়র তাই তাকে টিম লিডার-১ করা হয়েছে।’

হিমালয় কোলে ঝড় তুলে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে ফিরেছিল বাংলাদেশ জাতীয় দল। নতুন ইতিহাস গড়া সেই দল ভাসে প্রশংসাবন্যায়। অবধারিতভাবেই তাদের নিয়ে তৈরি হয় বাড়তি আগ্রহ আর উন্মাদনা। বয়সভিত্তিক দলগুলো তারও আগে থেকেই সাফল্যের দেখা পাচ্ছে নিয়মিতই। সে কারণেই নিজেদের কৃতিত্ব জাহিরে অনেকে দলের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছাপোষণ করছেন কিনা সেই প্রশ্নও উঠছে। যদিও আন্তর্জাতিক ফুটবলে কোনো দলের এতসংখ্যক টিম লিডার থাকার ঘটনা নজিরবিহীন।

চারজন টিম লিডার বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সঙ্গে রাখা নিয়ে ফুটবল পাড়ায় একটি আলোচনা জোড়াল। যদি এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, তাহলে বরাবরের মতো ক্রীড়াপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে ডেকে পুরস্কৃত করবেন। আর রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ও ছবি তুলে আলোচনায় আসার সুযোগটা অনেকেই হাতছাড়া করতে চাইছেন না। সামাজিক মর্যাদা বাড়িয়ে নেয়ার, সুবিধাটা আদায়ের এটাই যে বড় কৌশল হয়ে উঠেছে এখন, এমন সমালোচনাও হচ্ছে বাফুফেপাড়ায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফুফেবাংলাদেশ ফুটবললিড স্পোর্টসসাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আগস্ট ৮, ২০২৬

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT