চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ পানিকে ‘মৌলিক অধিকার’ ঘোষণা করে হাইকোর্টের রায়

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৭:৫৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, আদালত
A A
বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপদ পানিকে নাগরিকের ‘মৌলিক অধিকার’ হিসেবে ঘোষণা করে আগামী এক বছরের মধ্যে দেশের সব গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে (পাবলিক প্লেস) বিনামূল্যে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এই নির্দেশ বাস্তবায়ন করে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আজকের রায়ে আগামী ১০ বছরের মধ্যে সাশ্রয়ী দামে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি নদী, খাল, বিল, পুকুর, ডোবা, জলাশয় বা জলাধারের মত পানির সব উৎস সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে আজকের “রায়টিকে চলমান বিষয় (কন্টিনিউয়াস মেন্ডামাস) উল্লেখ করেছেন। ফলে এই রায় না মানলে যে কেউ প্রতিকার চেয়ে আদালতে আসতে পারবেন।”

Banglabid

এদিকে হাইকোর্টের এই রায়ে বলা হয়েছে, ‘সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুসারে দেশের নিরাপদ পানি দেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’

নিরাপদ পানি নিয়ে ২০২০ সালের ২৫ মার্চ স্বপ্রণোদিত রুল জারি করেন হাইকোর্ট। দেশের মানুষের জন্য বিনামূল্যে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয় রুলে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। রুল শুনানির এক পর্যায়ে বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় হাইকোর্ট গত ৫ জানুয়ারি বিশেষজ্ঞ ও আইনি মতামত জানতে ৮ জন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দেন। তাাঁরা হলেন- অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, মো. জয়নাল আবেদীন, মনজিল মোরসেদ, আহসানুল করিম, মোস্তাফিজুর রহমান খান, মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নির্বাহী পরিচালক। আদালতের বন্ধু হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, মানবাধিকার সংগঠন বেলার পক্ষ থেকে মিনহাজুল ইসলাম মিনহাজুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ পানিহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মন্ত্রণালয়ে নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম

পরবর্তী

শিক্ষা-অভিজ্ঞতা দুটোই হচ্ছে আফঈদা-রিপাদের

পরবর্তী
বাংলাদেশি নারী ফুটবল খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা-অভিজ্ঞতা দুটোই হচ্ছে আফঈদা-রিপাদের

বিক্ষোভকারীরা মধুর ক্যান্টিনের ঘটনায় তদন্তের জন্য সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধুর ক্যান্টিনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT