এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে খালি হাতে ফিরেছে ছেলেদের বাংলাদেশ দল। বিপরীত উজ্জ্বল ছিলেন মেয়েরা। টুর্নামেন্টের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের দল। শিরোপা জিতে দেশে ফিরছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছুপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জাতীয় নারী দলকে বহনকারী ফ্লাইট। চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুলেল বরণ করে নেয়া হয়। এরপর ছাদখোলা বাসে অভিবাদন ও হাতিরঝিল এম্পিথিয়েটারে সংবর্ধনা দেবে বাফুফে।
সাত দলের অংশগ্রহণে আয়োজিত আসরে ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাবিনা খাতুনের দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল। পরের তিন ম্যাচে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, পাকিস্তানকে ৯-১ এবং মালদ্বীপকে ১৪-২ গোলে হারায় বাংলাদেশ।










