চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুটার কিনতে বস্তা ভর্তি কয়েন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৩
আন্তর্জাতিক
A A
শিক্ষার্থীর হাতে ব্যাগে কয়েন ভর্তি বস্তা, সড়কে চলাচলরত যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামের এক ব্যক্তি তার সঞ্চয় করা কয়েনের একটি বস্তা নিয়ে গিয়েছেন স্বপ্নের স্কুটার কিনতে। তার কয়েনের বস্তা দিয়ে স্কুটার কেনার এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের গুয়াহাটির একজন ছোট দোকানদার মো. সাইদুল হক স্কুটার কেনার জন্য বছরের পর বছর অর্থ সঞ্চয় করেছিলেন। তিনি ভারতীয় মুদ্রার ১, ২, ৫ এবং ১০ রুপির কয়েন জমিয়েছিলেন।

সংবাদ সংস্থা এএনআই এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, সাইদুল হক  একটি স্কুটার কেনার জন্য কয়েন ভর্তি বস্তা নিয়ে শোরুমে যাচ্ছেন।  শোরুমের কয়েকজন কর্মচারীকে পরে বোতলে রাখা ৯০ হাজার রুপির কয়েন গুনতে দেখা যায়।

বাজারে কয়েন সংগ্রহের ছবি, ছোট দোকানে কয়েনের ব্যাগ ও সংগ্রহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

এএনআই একটি ক্যাপশন সহ ভিডিওটি শেয়ার করেছে। ক্যাপশনে তারা লিখেছে, ‘‘আসাম: দাররাং জেলার সিপাঝার এলাকার বাসিন্দা মো. সাইদুল হক তার সঞ্চয় করা  কয়েন ভর্তি বস্তা দিয়ে একটি স্কুটার কিনেছেন।’

সাইদুল হক এএনআইকে বলেছেন, আমি আমার জমানো কয়েন দিয়ে একটি স্কুটার কেনার পরে খুব খুশি। আমি বোড়াগাঁও এলাকায় একটি ছোট দোকান চালাই, আমার স্বপ্ন ছিল একটি স্কুটার কেনার। আমি ৫-৬ বছর আগে কয়েন সংগ্রহ করা শুরু করি। অবশেষে আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আমি এখন খুব খুশি।

অন্যান্য ছবিগুলোতে দেখা যায়, শোরুমের মালিক কর্মীদের কয়েনগুলো গুণে নেওয়ার জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করছেন। এরপর কাগজপত্রে স্বাক্ষর করে সাইদুল হকের কাছে তার স্বপ্নের গাড়ির চাবি তুলে দিচ্ছেন।

Reneta

মোটর সাইকেল শোরুমের মালিক মনীশ পোদ্দার বলেন, যখন আমার সহকারী আমাকে বললেন, একজন গ্রাহক প্রায় ৯০,০০০ রুপির কয়েন নিয়ে স্কুটার কিনতে আমাদের শোরুমে এসেছেন, তখন আমি আনন্দিত হয়েছিলাম, কারণ আমি টিভিতে এমন খবর আগেও দেখেছি। আমি দোয়া করি ভবিষ্যতে তিনি যেন গাড়ি কিনতে পারেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর এটি ভাইরাল হয়। অনেকেই তার এই গল্পকে “অনুপ্রেরণাদায়ক” বলে অভিহিত করেছেন। অনেকে আবার বলছেন, ধৈর্য ধারণ করলে এভাবেই স্বপ্ন সত্যি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুয়াহাটিভাইরালসঞ্চয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গার্দিওলা-আনচেলত্তির কাতারে নিজেকে মানতে নারাজ স্কালোনি

পরবর্তী

প্রেসক্লাব নিবার্চনে নিষেধাজ্ঞার প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি

পরবর্তী
সাংবাদিকদের কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা প্রেসক্লাবের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসক্লাব নিবার্চনে নিষেধাজ্ঞার প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি

কিশোরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ৩২৬টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ৩২৬টি ঘর হস্তান্তর

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT