চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীন-শেবাগের মতো হওয়া সম্ভব ছিল না দ্রাবিড়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট ছেড়েছেন একযুগেরও বেশি সময় আগে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়েছেন শুরুতে। এখন তো জাতীয় দলেরই কোচ। খেলোয়াড়ি জীবন ও কোচিং, দুটোতেই বেশ সফল ‘দ্য ওয়াল’খ্যাত কিংবদন্তি। তবে খেলোয়াড় হিসেবে সফলতা পেতে বেশ কাঠখড় পোহাতে হয়েছিল। এতদিনে এসে সেসব কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন রাহুল দ্রাবিড়।

খেলোয়াড়ি জীবনে খুব ধীরগতির ব্যাটার ছিলেন দ্রাবিড়। পারতেন না বীরেন্দ্র শেবাগ বা শচীন টেন্ডুলকারের মতো দ্রুত রান তুলতে। সেটা তার পক্ষে সম্ভবও ছিল না বলেছেন। চাপ নেয়ার অসম্ভব ক্ষমতা ছিল ডানহাতি ব্যাটারের। সেটাই তাকে অনন্য এক তারকা বানিয়েছে বলে মনে করেন।

‘চাইলেও কখনো বীরেন্দ্র শেবাগের মতো হতে পারতাম না। খেলার বাইরের ব্যক্তিত্বের কারণে ওর কাছে সুইচ অফ করাটা খুব সহজ ছিল। আমি কখনই সেই জায়গায় পৌঁছতে পারতাম না। কিন্তু বুঝতে পারতাম এটা আমার জন্য ভালো সঙ্কেত নয়। বুঝতে পেরেছিলাম আমাকে একটা রাস্তা বের করতে হবে। সেই চিন্তা থেকেই নিজেকে মানসিক ও শারীরিকভাবে আরও শক্তিশালী বানাতে শুরু করি।’

‘ক্যারিয়ার যত এগিয়েছে, বুঝতে পেরেছি কখনই শেবাগ বা শচীনের মতো দ্রুত রান করতে পারব না। আমার সময় ও ধৈর্যের প্রয়োজন ছিল। আমার এবং বোলারের মধ্যে প্রতিযোগিতা পছন্দ করতাম। লক্ষ্য করলাম, এটি একটু বেশি ফোকাস করতে সাহায্য করছে আমাকে।’

মানসিক শক্তিকে জিম ও অনুশীলনের মতোই গুরুত্বপূর্ণ মনে করেন দ্রাবিড়। সারাক্ষণ খেলা নিয়ে চিন্তা করাটাও অনেক সময় ক্রিকেটারদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা রোহিত-কোহলিদের কোচের।

‘জিমে অতিরিক্ত সময় কাটানো বা অনুশীলনের মতো মানসিক প্রশান্তিও খুব জরুরি। এতকিছু করেও মানসিকভাবে যদি সবসময় খেলার চিন্তা থেকে দূরে থাকতে না পারি, তাহলে খেলার জন্য পর্যাপ্ত শক্তি পাওয়া যাবে না। এই বিষয়টি যখন বুঝতে পারি, তখন সুইচ অফ করার চেষ্টা করি এবং সেটা আমাকে অনেকটা সাহায্য করেছে।’

Reneta

ভারতের হয়ে ১৬৪ টেস্ট খেলেছেন দ্রাবিড়। ৫২ গড়ে করেছেন ১৩,২৮৮ রান। ৩৪৪ ওয়ানডেতে ৩৯ গড়ে ১০,৮৮৯ রান করেছেন কিংবদন্তি এ ব্যাটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্রাবিড়ভারতলিড স্পোর্টসশচীনশেবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT