চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার সেই আদেশ আজও মানছেন শচীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ৩০, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
শচীন টেন্ডুলকারের ছবি, তিনি হেসে মুখ দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে। দীর্ঘ সময়ের ক্যারিয়ারে দুর্দান্ত সব অর্জনে নিজেকে অন্য মাত্রায় তুলেছেন ভারতীয় সাবেক। ক্যারিয়ারের সাফল্যের পেছনে শচীন মনে করেন, ফিটনেস ও শৃঙ্খলাবদ্ধ হওয়াটাই বেশি জরুরি ছিল। যে কারণে বাবার এক আদেশ আজও মানছেন শচীন।

ফিটনেস ঠিক রাখতে জীবনে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে বহু প্রস্তাব পেলেও সবগুলোই প্রত্যাখ্যান করেছেন লিটল মাস্টার খ্যাত মহাতারকা। মহারাষ্ট্র সরকারের স্বচ্ছ মুখ অভিযানের (এসএমএ) এক অনুষ্ঠানে মঙ্গলবার এমন বলেছেন শচীন। মৌখিক স্বাস্থ্যবিধি প্রচারের ‘স্মাইল অ্যাম্বাসেডর’ হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

শচীনের বাবা রমেশ টেন্ডুলকার মারা গেছেন ১৯৯৯ সালে। ক্যারিয়ার শুরুর ১০ বছরের মধ্যে বাবাকে হারিয়েছিলেন কিংবদন্তি, তবে এখনও মানেন বাবার দেয়া নিষেধ।

Banglabid

৫০ বর্ষী শচীন বলেছেন, ‘যখন ভারতের হয়ে খেলতে শুরু করি, তখন সবেমাত্র স্কুল থেকে বেরিয়ে এসেছি। সেসময় অনেক বিজ্ঞাপনের প্রস্তাব পেতে থাকি। কিন্তু বাবা আমাকে বলেছিলেন, কখনোই যেন তামাকজাত দ্রব্যের প্রচার না করি। এরপর এসব পণ্যের বিজ্ঞাপনের জন্য যত প্রস্তাব পেয়েছি, কোনটিই গ্রহণ করিনি।’

লক্ষ্য অর্জনে সুস্বাস্থ্যই ক্যারিয়ারের এ পর্যন্ত নিয়ে এসেছে শচীনকে। এমন বলেছেন, ‘মুখের স্বাস্থ্য ভালো মানে সামগ্রিক স্বাস্থ্য ভালো। ছোটবেলায় অনেক খেলতাম, কিন্তু ক্রিকেটেই মুগ্ধ হয়েছিলাম। যত বড় হয়েছি, ফিটনেস সম্পর্কে শৃঙ্খলাবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছি। ফিট ছাড়া লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।’

অনুষ্ঠানে শিশুদের মুখের রোগে নজর দিতে বলেছেন শচীন, ‘পঞ্চাশ শতাংশ শিশু মুখের রোগে আক্রান্ত। এসব তাদের জীবনকে প্রভাবিত করে, কিন্তু এ নিয়ে কেউ মাথা ঘামায় না। এধরনের জিনিসগুলো শিশুদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়।’

Reneta

ভারতের ওরাল হাইজিন ক্যাম্পেইনটি হল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের (আইডিএ) একটি জাতীয় প্রচারাভিযান। মানুষের মুখের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি উন্নত করার লক্ষ্যে তারা এ প্রচারণা চালিয়ে থাকে। ভারতীয়দের মুখের সুরক্ষার গুরুত্ব সম্পর্কে জানানোর লক্ষ্যেই এগিয়ে চলেছে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামাকভারতলিড স্পোর্টসশচীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনসার ও ভিডিপি সদস্যদের পেশা ভিত্তিক প্রশিক্ষণে রাষ্ট্রপতির নির্দেশ

পরবর্তী

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৪

পরবর্তী

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৪

ক্রিকেটার মাঠে প্রশংসা করছেন, দর্শকদের মাঝে উচ্ছ্বাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল: উইকেটে সেরাতেও ভারতীয়দের দাপট

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT