চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন হওয়ার রহস্য খোলাসা করলেন সাবিনা

চ্যানেল আইতে সংবর্ধনায় সাফ ফুটসাল চ্যাম্পিয়ন অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ব্যাংককে মেয়েদের সাফ ফুটসালে প্রথম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। অপ্রতিরোধ্য যাত্রায় লাল-সবুজের মেয়েদের অনুপ্রেরণা ছিল কোথায়, জানালেন অধিনায়ক সাবিনা খাতুন। দেশের মানুষের দোয়া ও দলের পরিশ্রমের কথা স্মরণ করেছেন তিনি।

শিরোপাজয়ী বাংলাদেশ ফুটসাল দল এসেছিল চ্যানেল আই ভবনে। শনিবার বেলা ১১টার দিকে বাফুফের বাসে চ্যাম্পিয়নরা চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছান। ফুলেল অভ্যর্থনা জানিয়েছে চ্যানেল আই। পরে চ্যাম্পিয়ন হওয়ার রহস্য খোলাসা করেন সাবিনা।

বলেন, ‘এই অর্জন, এই ট্রফিটা আমরা আনতে পেরেছি, সেটা হচ্ছে আমার খেলোয়াড় এবং ফেডারেশন, সংশ্লিষ্ট আরও যারা সদস্য আছেন, বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরান ভাইকে। ওনার সার্বিক সহযোগিতায়, সমর্থনে আসলে এটা সম্ভব হয়েছে। জেতার জন্য সব থেকে বেশি দরকার দেশের মানুষের দোয়া, যেটা সবসময় আমাদের সাথে ছিল। সর্বোপরি আমাদের পরিশ্রম।’

জাতীয় ফুটবল দলের বেশিরভাগ সদস্যই ছিলেন ফুটসাল দলে। ভিন্ন ফরম্যাটে চ্যালেঞ্জের বিষয়টি নিয়ে সাবিনা বললেন, ‘আমরা দেশে ক্যাম্প করেছি একমাস, এবং আমাদের ফুটসাল দলের বয়স আসলে ছিল আমরা যখন গিয়েছি তখন একমাস। ওখানে গিয়ে আমরা ১০-১৫ দিন সময় পেয়েছিলাম, যেটাকে কাজে লাগিয়েছি। আমাদের জন্য বিষয়টা সহজ হয়েছিল যে, আমরা ১০ দিন আগে থাইল্যান্ডে গিয়ে তিনটা প্রীতি ম্যাচ খেলেছিলাম। যেটা আমাদের আসল চেহারাটা চিনিয়েছিল, আমরা আসলে কী করতে পারি। প্রথম ম্যাচ যখন ভারতের সাথে হল, তারপর একটা ভালো রেজাল্ট এবং খেলোয়াড়রা আরও উজ্জীবিত হল। পরপর মোটামুটি সবগুলো দলই কঠিন ছিল, কিন্তু মেয়েরা বেশ ভালোভাবে ওই ম্যাচগুলো শেষ করেছে।’

ফুটসালে বড় সম্ভাবনা দেখছেন অধিনায়ক। সাবিনার ভাষ্যে, ‘আমরা যেহেতু শুরু করেছি, যেহেতু আছি এবং আমার মনে হয় যে, আগামীদিনে এটার অনেক বড় সম্ভাবনা আছে। এশিয়াতে খুব ভালো অবস্থানে যাবে। আগে আমরা সাউথ এশিয়া ভাবতাম, কিন্তু আমার মনে হয় এশিয়াতে যাওয়ার খুব ভালো সম্ভাবনা ফুটসালে আছে।’

Reneta

থ্যাইল্যান্ডের ব্যাংককে গড়ানো ফুটসাল আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় এসেছে বাংলাদেশ। প্রথম আসরে শিরোপা জিতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছায় সাবিনার দল। শুরুতে চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুলেল বরণ করে নেয়া হয়। পরে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিল এম্পিথিয়েটারে, ঝলমলে আয়োজনে বিজয়ী দলকে সংবর্ধনা দেয় বাফুফে।

সাত দলের অংশগ্রহণে ফুটসাল আসরে ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু, দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র। পরের তিন ম্যাচে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, পাকিস্তানকে ৯-১ এবং মালদ্বীপকে ১৪-২ গোলে হারায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইবাফুফেলিড স্পোর্টসসাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT