চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের বার্সা-ইউনাইটেডে পাঠালে এশিয়ার সেরা হবে

রিয়াজুল ইসলাম শুভরিয়াজুল ইসলাম শুভ
১:২১ অপরাহ্ন ২১, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

জাতীয় দলের আক্রমণভাগের সাবেক খেলোয়াড় আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ১৯৭৫ থেকে ১৯৮৫ পর্যন্ত প্রতিপক্ষ গোলমুখে হয়ে উঠেছিলেন লাল-সবুজদের ভরসা। ১৯৮৮ সালে মাঠ ছাড়লেও ফুটবল ছেড়ে যাননি কখনোই। শেখ জামাল ক্লাবের সাথে আছেন।

১৯৮৩ সালে ঢাকায় প্রেসিডেন্ট গোল্ডকাপে নেপালের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেছিলেন চুন্নু। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে সেই নেপালকে ৩-১ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চুন্নুকেও ছুঁয়ে গেছে সেই আনন্দ।

চ্যানেল আই অনলাইনকে একান্ত সাক্ষাৎকারে বললেন, ‘এটা বিশাল প্রাপ্তি। আমি তাদের অভিনন্দন জানাই, যারা দেশের জন্য সম্মান বয়ে এনেছে।’

সাফল্য কীভাবে ধরা দিল তার কারণ ব্যাখ্যায় চুন্নু থাকলেন স্পষ্টভাষী, ‘সবসময় বলে এসেছি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া কিছু হবে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। বঙ্গমাতা গোল্ডকাপ থেকে প্রচুর খেলোয়াড় উঠে আসছে। এটা ১০ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল। ফুটবলাররা ১০ বছর ধরে এক ছাদের নিচে আছে। তাদের নিয়ে দীর্ঘদিন কাজ করায় কোচ জানেন কীভাবে তাদের কাজ করাতে হবে।’

সাউথ এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় উঠেছে, এখন আরও সামনে এগিয়ে যাওয়ার পালা। সেজন্য খেলা দরকার প্রচুর ম্যাচ। দেশের বাইরে গিয়েও ম্যাচ খেলে বাড়াতে হবে অভিজ্ঞতা।

ভারতের আই লিগে সেতু এফসির হয়ে ২০১৮ সালে খেলে এসেছেন শিরোপাজয়ী আসরে সর্বাধিক ৮ গোল করা অধিনায়ক সাবিনা খাতুন। তিনি মালদ্বীপে প্রতিরক্ষা বাহিনীর হয়েও খেলেছেন। বাকিরাও দেশের বাইরে খেলতে পারলে সেটা আরও বড় সাফল্যের রাস্তা তৈরি করতে পারে বলে মত চুন্নুর।

Reneta

‘বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে মেয়েদের খেলার জন্য পাঠাতে পারলে এশিয়ার সেরা দল হতে পারবে। লিগ হলে প্রচুর প্রতিভাবান ফুটবলার পাওয়া যেত। লিগ হওয়া দরকার, থেমে থাকলে চলবে না। তাহলে ভালো খেলতে পারবে না। বাফুফেকে দেশের ফুটবলের জন্য আরও দায়িত্ব নিতে হবে। তৃণমূলে যেতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে।’

চ্যাম্পিয়ন দলের অনেকেই আর্থিক অনটনের সাথে লড়ে উঠে এসেছেন। তাদের আর্থিকভাবে শক্তিশালী করতে চাকরি দেয়ার মতো উদ্যোগ নেয়ার আহ্বান এক সময়ের মাঠ কাঁপানো সাবেক ফুটবলারের।

সাবিনা-স্বপ্না-কৃষ্ণা-ঋতুপর্ণারা যখন ফুটবলে নবজাগরণের জন্ম দিচ্ছেন, বিপরীতে ছেলেদের ফুটবলে সঙ্গী হচ্ছে একরাশ হতাশা। সাফে মেয়েরা যেখানে ২৩ গোল করেছেন, সেই পরিমাণ গোল জাতীয় দলের ছেলেরা করতে চার বছর সময় পার করে ফেলেছেন! কেন এমন হচ্ছে, চুন্নু করলেন খোলাসা।

‘আমরা ট্যালেন্ট হান্ট করতে পারছি না। যতদিন কোয়ালিটি খেলোয়াড় না আসবে, ততদিন ছেলেদের ফুটবলে ভালো কিছু হবে না। ভুটানের বিপক্ষে সেমিতে সাবিনা জিরো অ্যাঙ্গেল থেকে যেভাবে গোল করেছে, ছেলেরা এভাবে পারবে না।’

Jui  Banner Campaign
ট্যাগ: চুন্নুবার্সেলোনামেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসসাক্ষাৎকারসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT