চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরস্কারটি আমার এবং দেশের জন্য বড় প্রাপ্তি: সাব্বির নাসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
বিনোদন
A A

দেশের কর্পোরেট জগতের সুপরিচিত নাম সাব্বির নাসির আরেক পরিচয়ে পরিচিত। তিনি গানের দর্শক শ্রোতা মানুষের কাছে প্রিয়মুখ। বিভিন্ন ধাঁচের গান দিয়ে ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। গানের সুবাদে দেশের বিভিন্ন পুরস্কার অর্জনের পর এবার সাব্বির নাসিরের হাতে এলো ‘আন্তর্জাতিক স্বীকৃতি’।

মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার অন্যতম সম্মানজনক পুরস্কার ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাব্বির নাসির। যেটি বিগত ৩২ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

২০২১ আসরে পুরুষ গায়ক ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে সাব্বির নাসির এ পুরস্কারটি জিতেছেন। যেটি দেশের জন্য সম্মানজনক এক অর্জন।

সাব্বির নাসির জানান, অনলাইনে পুরস্কারের অফিসিয়াল সার্টিফিকেট হাতে পেয়েছেন। এই অর্জন তার আগামীর জন্য অন্যরকমভাবে উৎসাহ যোগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো পুরস্কার অর্জন অত্যন্ত গৌরবের। ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’র মতো বড় আসরে আমাকে বিজয়ী (ব্রোঞ্জ) করায় ভীষণ সম্মানিত হয়েছি। সেই সঙ্গে গান করার প্রেরণা পেয়েছি। মিউজিকে এটাই আমার আন্তর্জাতিক অর্জন।

চ্যানেল আই অনলাইনকে সাব্বির নাসির বলেন, ছোটবেলায় ক্লাসিক্যাল গান শিখতাম। গত দুই বছর আমেরিকান ও ইতালিয়ান দুজন কোচের কাছে গান শিখছি। ইচ্ছে ছিল, গ্লোবাল মার্কেটে বাংলা গানকে পৌঁছে দেয়া। সেই ইচ্ছার জায়গা থেকে কিছুটা সফল অনুভব করছি। ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’র জুরি বোর্ডের সদস্যগণ প্রত্যেকেই গ্র্যামি ও এমি অ্যাওয়ার্ড বিজয়ী মিউজিশিয়ান। তাই তাদের সঙ্গে এদিক সেদিক করার কোনো উপায় নাই। যার ভয়েস প্রকৃতভাবে ভালো, সেই সেখানে ভালো।

তিনি বলেন, ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’টি দিয়ে কর্তৃপক্ষ প্রমাণ করে, যিনি বিজয়ী হবেন তিনি গ্লোবালি গেইন করার মতো শিল্পী। এখান থেকে পুরস্কার পেয়ে অনেক বেশী অনুরপ্রেরণা পেয়েছি। কারণ, গ্লোবালি কাজ করার স্বীকৃতি এটা। এটি আমার এবং দেশের জন্য বড় প্রাপ্ত। এই আসর থেকে ব্রোঞ্জ জেতাও বেশ কঠিন। তাই অর্জনটি আমাকে ভীষণভাবে উৎসাহ দিয়েছে।

Reneta

সাব্বির নাসিরের প্রকাশিত ‘আধা’ গানটির জন্য তাকে ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। গানের দৃষ্টিনন্দন ভিডিও তৈরি করেছিলেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত চিত্রনির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। কথা ও সুর ছিল ওমর ফারুক বিশালের।

সংগীত পরিচালনা করেন সাজিদ সরকার। মিউজিক ভিডিওতে সাব্বির নাসিরের পাশাপাশি মডেল হিসেবে দেখা যায় উপস্থাপিকা নীল হুরের জাহানকে। সাব্বির নাসিরের ‘আধা’ গানটি ছিল আকুতির গান। এক নৈসর্গিক প্রেমে নিমজ্জিত সাধকের সঙ্গে প্রকৃতির সংযোগ আর বিচ্ছিন্নতা উঠে এসেছিল গায়িকী ও গানের ভিডিওতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেশলিড বিনোদনসংগীতসাব্বির নাসির
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT