অর্থনীতি

তেল শোধনাগার প্রকল্প থেকে বাদ এস আলম গ্রুপ

S. Alam Group তেল শোধনাগার ও শিল্পপ্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

S. Alam Group এর তেল শোধনাগার ও শিল্পপ্রতিষ্ঠানের দৃশ্য, বাংলাদেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জ্বালানি তেল শোধনাগার বিষয়ে ইস্টার্ন রিফাইনারী লিমিটেডের সাথে এস আলম গ্রুপের চুক্তি বাতিলের সিদ্ধান্ত। ফলে এস আলম গ্রুপ জ্বালানি তেল পরিশোধনাগার নির্মাণের প্রকল্পে যুক্ত থাকছে না।

দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ১৯৬৮ সালে চট্টগ্রামে এটি তৈরি হয়।

প্রতিষ্ঠানটি বছরে ১৫ লাখ টন জ্বালানি তেল পরিশোধন করতে পারে। এটি পরিচালনা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

নতুন প্রকল্পে ৩০ লাখ টন সক্ষমতার আরেকটি ইউনিট করার কথা। ‘ইনস্টলেশন অব ইআরএল-২’ নামের প্রকল্পটি নেওয়া হয় ২০১২ সালে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় ২৪ কোটি ডলার সাশ্রয় হওয়ার কথা।

এস আলম গ্রুপের সঙ্গে চুক্তি না করার বিষয়ে বিপিসি ও ইস্টার্ন রিফাইনারির কয়েকজন কর্মকর্তা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এ প্রকল্পে এস আলম গ্রুপ যুক্ত হয়েছিল।

বিষয়:ইআরএল ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এস আলম গ্রুপ তেল শোধনাগার বিপিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…