চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কোয় গাড়ি গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে সেনাবাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, শহরের দক্ষিণাংশে সংঘটিত বিস্ফোরণে একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত হয়েছেন গাড়িচালক। পরে তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিকে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ হিসেবে শনাক্ত করেন। তিনি জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন।

তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরকটি গাড়ির নিচে রাখা হয়েছিল। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এটি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কাজ কি না- তদন্তের সময় সে বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। কারণ, এর আগেও কিয়েভের বিরুদ্ধে এমন হত্যাকাণ্ডে বিস্ফোরক ব্যবহারের নজির আছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯০ দশকের শেষভাগ ও ২০০০ সালের শুরুতে দক্ষিণ রাশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছিলেন সারভারভ।

৫৬ বছর বয়সী এই কর্মকর্তা ২০১৬ সালে জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের দায়িত্ব পান।

Jui  Banner Campaign
ট্যাগ: গাড়িবোমা বিস্ফোরণরুশ জেনারেল নিহতরুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রেশার কুকার’ বানানোর সাহস কোথায় পেলেন, জানালেন রাফী

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
রঘুনাথ ভবন, কিশোরগঞ্জ

মালিকের অজান্তেই রঘুনাথ ভবন ‘সংরক্ষিত প্রত্নসম্পদ’ ঘোষণা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহার

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়াসহ যারা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সংগীতশিল্পী নোবেলের জামিন মঞ্জুর

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT