ইউক্রেনের অধিকৃত খেরসন, জাপোরিঝিয়া, দোনেস্ক ও লুহানস্ককে রাশিয়ার সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ইউক্রেনের মোট আয়তনের প্রায় ১৫ ভাগ দখলে নিলো রাশিয়া।
মস্কোর এ দখলদারিত্বকে কোনভাবে মেনে নেওয়া হবে না বলে আগেই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিন্দা জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফর ডার লেয়েন বলেছেন, পুতিনের ঘোষণায় কিছুই পাল্টাবে না, ওই অঞ্চলগুলো আজীবন ইউক্রেনেরই অংশ থেকে যাবে।
ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে আঞ্চলিক সহযোগীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ।







