আন্তর্জাতিক

জাপান সাগরে চীনের সাথে তিন দিনের নৌ মহড়া রাশিয়ার

জাপান সাগরে চীনের সাথে তিন দিনের নৌ মহড়া চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপান সাগরে চীনের সাথে তিন দিনের নৌ মহড়ার দৃশ্য, বিভিন্ন যুদ্ধজাহাজ সমুদ্রের মধ্যে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুই দেশের পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী ও মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে ভারসাম্যপূর্ণ করতে জাপান সাগরে চীনের সাথে যৌথভাবে তিন দিনের নৌ মহড়া শুরু করেছে রাশিয়া।

রোববার (৩ আগষ্ট) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জলসীমার কাছাকাছি দু’টি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ দেওয়ার পর রাশিয়া কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও রোববার এই নৌ-মহড়া শুরু করে।

জাপান সাগরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও সমুদ্রপথে যুদ্ধ মহড়ায় চীনের চারটি জাহাজ অংশ নিয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ভ্লাদিভোস্টক বন্দরের কাছে জলসীমায় ‘জয়েন্ট সি-২০২৫’ নামে শুরু হওয়া এ মহড়া আগামী তিন দিন ধরে চলবে।

রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, মহড়া শেষে তাদের নৌযান আশেপাশের জলসীমায় টহল দেবে।

রাশিয়ার একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন, মহাসাগরগুলোতে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি পারমাণবিক সাবমেরিন মোতায়েন আছে রাশিয়ার। যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলোও আগে থেকেই রাশিয়ার নিয়ন্ত্রণে। তাই আলাদাভাবে কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই বলে জানান তিনি।

বিষয়:চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…