চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার আরব লীগে ফিরে আসাকে স্বাগত জানিয়েছে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ০৮, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আরব লীগে সিরিয়ার সদস্যপদ পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া। বাশার আল-আসাদের শাসনের সাথে আরব দেশগুলোর যেকোনো ধরণের সম্পর্কের তীব্র বিরোধিতা করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে সিরিয়ার আরব লীগে ফিরে আসার এই পদক্ষেপ আরব দেশগুলির “বিশ্বমঞ্চে স্বাধীন নীতি” পরিচালনার অভিপ্রায় হিসাবে দেখা হচ্ছে।

আগামী ১৯ মে সৌদি আরব আয়োজিত আসন্ন আরব লীগের শীর্ষ সম্মেলনের কয়েকদিন আগেই ভোটে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমরা মনে করি, আরব লীগের পররাষ্ট্র মন্ত্রীদের কাউন্সিলের সিদ্ধান্তটি প্রাসঙ্গিক। এই সিদ্ধান্তের মাধ্যমে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যাগুলির সমাধানের স্বার্থে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করার সামর্থ্য প্রদর্শন করেছে আরব দেশগুলি এবং এটি ভবিষ্যতে তাদের মূল স্বার্থের উপর ভিত্তি করে “বিশ্বমঞ্চে তাদের স্বাধীন নীতি পরিচালনা” চালিয়ে যাওয়ার অভিপ্রায় নিশ্চিত করেছে।

এর আগে রোববার কায়রোতে আরব দেশগুলোর প্রতিনিধিরা সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেন। জর্ডান, সিরিয়া, সৌদি আরব, ইরাক এবং মিশরের শীর্ষ কূটনীতিকরা আম্মানে সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর বিষয়ে আলোচনা করার কয়েকদিন পর এই পদক্ষেপ নেওয়া হল।

জাখারোভা আরও বলেন, মস্কো এই দীর্ঘ প্রতীক্ষিত পদক্ষেপকে স্বাগত জানায় যা সিরিয়াকে ‘আরব পরিবারে’ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে একটি যৌক্তিক ফলাফল প্রদান করবে। এটি অবশ্যই একটি গতিশীল প্রক্রিয়া। আরব লীগের কার্যক্রমে সিরিয়ার অংশগ্রহণ পুনঃস্থাপন করা মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। এই পদক্ষেপ সিরিয়া সঙ্কটের পরিণতিগুলিকে দ্রুততম সময়ের মধ্যে কাটিয়ে উঠতে সহায়তা করবে এই ভিত্তি থেকে আমরা এগিয়ে যাচ্ছি।

মুখপাত্র আরও বলেন, মস্কো আশা করে, আরব দেশগুলো সিরিয়ার প্রতি তাদের সমর্থন বাড়াবে এবং দামাস্কাসের বিরুদ্ধে দেওয়া অবৈধ একতরফা নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে সংঘর্ষ-পরবর্তী পুনরুদ্ধার কাজ এবং সমস্যাগুলি সমাধানে কাজ করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব বিশ্বআরব লীগবাশার আল-আসাদমার্কিন যুক্তরাষ্ট্ররাশিয়াসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২৩, ২০২৬
ছবি: মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি সাংবাদিক হামিদুল হক মানিক।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি হয়েছেন মানিক

জুন ২৩, ২০২৬

মাস্টারমাইন্ড স্কালোনি, জাদুকর মেসিতে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পেনশন কার্যক্রম দ্রুত সম্পাদনে চালু হচ্ছে ওপিটিএমএস

জুন ২৩, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

গুজবে বিরক্ত ববি বললেন, ‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT