চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের বিরাট বাঁধ উড়িয়ে দিয়েছে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ০৬, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে একটি বিরাট বাঁধ হামলা চালিয়ে পুরোপুরি উড়িয়ে দিয়েছে রাশিয়া। বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে যুদ্ধ বিধ্বস্ত দেশটির কয়েকটি অঞ্চলে পানির ঢল নেমে এসেছে। ঘটনার পরে জরুরি বৈঠক ডেকেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

বিবিসি জানিয়েছে, আজ ৬ জুন মঙ্গলবার ইউক্রেনের রাশিয়ার সেনাবাহিনীর দ্বারা অধিকৃত খেরসন এলাকায় ডিনিপ্রো নদীর উপর অবস্থিত নোভা কাখোভকা নামক একটি বাঁধ উড়িয়ে দিয়েছে রাশিয়া। এটিই ছিল ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় বাঁধ।

তবে বাঁধ ধ্বংসের বিষয়ে এখনও কোন কিছু স্বীকার করেনি রুশ বাহিনী। বাঁধ ধ্বংসের জন্য ইউক্রেনকে দায়ী করছে তারা। অপর দিকে ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে রাশিয়ায় বাঁধটি উড়িয়ে দেয়ার জন্য দায়ী। এভাবেই একে অপরকে দোষারোপ করছে যুদ্ধ লিপ্ত দুটি দেশ।

এদিকে নোভা কাখোভকা নামক এই বাঁধটি ভেঙ্গে পড়ার পর জরুরি ভিত্তিতে ইউক্রেনের নিরাপত্তা পরিষদ ও প্রতিরক্ষা কাউন্সিলের সাথে বৈঠক ডেকেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ একটি টেলিগ্রাম বার্তায় ইউক্রেন প্রশাসন জানায়, দেশটির বিভিন্ন স্থানে পানির স্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে বিপদ আক্রান্তদের সবরকম বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে বলা হয়েছে। এছাড়াও বার্তায়, জনগণকে স্থানীয় পুলিশ সদস্যদের নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে।

১৯৫৬ সালে অন্তত ৯৮ ফুট চওড়া এবং প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ বাঁধটি ইউক্রেনের কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে ডিনিপ্রো নদীর ওপর নির্মাণ করা হয়। বাঁধটি ক্রিমিয়ান উপদ্বীপ অঞ্চলে পানি সরবরাহের কাজেও ব্যবহার হতো। ২০১৪ সালে একে জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনইউক্রেন-রাশিয়া যুদ্ধরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT