হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। রাইসি নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে তাঁরই ছেলে মোজতবার নাম। তেহরানে আজ রাইসি ও অন্যদের দ্বিতীয় জানাজার নামাজ হবে। এতে খামেনির অংশ নেওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।







