চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ, আকাশে ধোঁয়া ও আগুনের ঝলক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধ ক্রমেই এক নতুন মাত্রা পেয়েছে। বুধবার ২০ নভেম্বর রাশিয়া ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে যা কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, আইসিবিএম যা সাধারণত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য ব্যবহৃত হয়, এবার প্রচলিত ওয়ারহেড দিয়ে নিক্ষেপ করা হয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনীর দাবি, এটি ছিল রাশিয়ার প্রথম আইসিবিএম ব্যবহার, যা দেশটির নতুন কৌশলগত অবস্থানের ইঙ্গিত দেয়। যদিও ইউক্রেন ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে, তবে রাশিয়ান আইসিবিএম সেগুলোর মধ্যে ছিল কিনা তা নিশ্চিত করা হয়নি।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানার জন্য দূরপাল্লার ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। এর প্রতিক্রিয়ায়, ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের তৈরি ‘এটিএসিএমএস’ এবং যুক্তরাজ্যের নির্মিত ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘটনার পরপরই রাশিয়া আইসিবিএম নিক্ষেপ করে, যা মস্কোর শক্তি প্রদর্শনের একটি বড় পদক্ষেপ বলে বিশ্লেষকরা মনে করছেন।

Banglabid

ইউক্রেনের ডিনিপ্রো শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা সেখানকার অবকাঠামোকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। একটি শিল্প কমপ্লেক্স এবং পুনর্বাসন কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পাশাপাশি, বসতবাড়ি ও অন্যান্য ভবনেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।ইউক্রেনীয় বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, রাশিয়ান বাহিনী আজ সকালে কেন্দ্রীয় ইউক্রেনীয় শহর ডিনিপ্রোতে বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার উদ্দেশ্য ছিল ইউক্রেনীয় অবকাঠামোকে পঙ্গু করা। রাশিয়ান ফেডারেশনের আস্ট্রখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল।

ইউক্রেনের বিমানবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে যে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো আইসিবিএম নিক্ষেপ করলো রাশিয়া। আইসিবিএম উৎক্ষেপণের বিষয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই বিষয়ে তার কিছু বলার নেই।

এর আগে, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি মস্কোর পারমাণবিক মতবাদে পরিবর্তন এনেছেন, যা রাশিয়ার নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। নতুন নীতি অনুযায়ী, রাশিয়া এখন অ-পারমাণবিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। যদিও ক্রেমলিন দাবি করেছে যে তারা পারমাণবিক সংঘাত এড়াতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এই পদক্ষেপটিকে পশ্চিমা মিত্রদের প্রতি কৌশলগত সতর্কতা হিসেবে দেখা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিবিএমআন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রইউক্রেনরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের নাম পরিবর্তন

পরবর্তী

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা

পরবর্তী
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা

পররাষ্ট্র মন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের ১০০ দিনে বাংলাদেশ-ভারত সমঝোতার অগ্রগতি সীমিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT