সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবিরোধী গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের আইজি বেনজীর আহমেদ। যুক্তরাষ্ট্র সফররত আইজিপি চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাতকারে জানিয়েছেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের কর্তাব্যক্তিরা। পুলিশের সক্ষমতা বাড়াতে গাম্বিয়া বাংলাদেশের সহায়তা চেয়েছে বলেও জানিয়েছেন তিনি।






