চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক খাতে নিষেধাজ্ঞা বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে: বিজিএমইএ সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
বিজিএমইএ সভাপতি গুজব নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশের পোশাক খাতের ওপর কোনো ধরণের নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশ। কথিত নিষেধাজ্ঞার বিষয়টি হচ্ছে মূলত সরকারকে বেকায়দায় ফেলতে সরকার বিরোধী জোট বিএনপি-জামায়াতের সংঘবদ্ধ অপপ্রচার।

তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত জোট দেশ ও সরকারের বিরুদ্ধে নানামুখী  অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে তারা পোশাক খাতের বিরুদ্ধেও নানা অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র করেছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, পোশাকের ক্রয়াদেশে পোশাক না নেয়া সংক্রান্ত তথ্য সংযুক্ত করা হয়নি। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএ গত ৮ ডিসেম্বর জানিয়েছে, নিষেধাজ্ঞা সংক্রান্ত ধারা যুক্ত করার বিষয় সম্পূর্ণ মিথ্যা।

Banglabid

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, ঋণপত্র বা এলসিতে শর্তের কারণে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের দাবির কোনো ভিত্তি নেই। সংগঠনটির সদস্য, সহকর্মী ও রপ্তানিমুখী পোশাকশিল্পের শুভাকাঙ্ক্ষীদের কাছে এক বার্তায় এ কথা বলেন তিনি।

বিজিএমইএর সভাপতি  আরও জানিয়েছেন, এলসিতে যা বলা হয়ে থাকে, তা বাণিজ্যিক শর্ত। কোনো আদেশ বা বিজ্ঞপ্তি নয়। বাণিজ্য বিষয়ক (কোনো অনুমোদন আছে, এমন কোনো তথ্য বিজিএমইএ বাংলাদেশের কূটনৈতিক মিশন কিংবা কোনো দাপ্তরিক উৎস থেকে পায়নি।) সুতরাং একটি প্রতিষ্ঠানের এলসি-সম্পর্কিত কোনো তথ্য বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিমাপক হিসেবে ভুল ব্যাখ্যা করা উচিত নয়।

বিজিএমইএর সদস্য জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল “বিভ্রান্তিকর এলসিটি খুলেছিলেন, অন্যদিকে যিনি মূল ক্রেতা ফ্রান্সের কারিবান এর মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল সে বিষয়ে উভয়ের কাছ থেকে বিজিএমইএ ব্যাখ্যা চেয়েছিল।

Reneta

ব্যাখ্যায় তারা বলেছেন, সংশ্লিষ্ট ব্যাংকের দুবাই কার্যালয় এলসিটিতে একটি বক্তব্য যুক্ত করেছে। ওই ব্যাংক ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে খোলা সব এলসিতে ওই বক্তব্য যুক্ত করেছে। কিন্তু তাতে বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ নেই।

এ বিষয়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে, তারা এলসিটি অপসারণ করবে। যদি প্রয়োজন হয়, তারা সেই ধারা ছাড়াই একটি নতুন এলসি ইস্যু করবে।

সব ব্র্যান্ড, খুচরা বিক্রেতা ও তাদের প্রতিনিধিদের বাইরের বিষয় নিয়ে বাণিজ্যকে জটিল না করা এবং বাণিজ্যের কাগজপত্রে বিভ্রান্তি তৈরি হয় এমন অপ্রয়োজনীয় কোনো ধারা যুক্ত না করার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুজবনিষেধাজ্ঞাপোশাক খাতবাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিবিজিএমইএসভাপতি ফারুক হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT