চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: বিজিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৪
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A

সীমান্ত এলাকা সংক্রান্ত বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার বিকেলে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।

তিনি জানান, সীমান্ত এলাকা সংক্রান্ত বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, সবাইকে সচেতন থেকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এর আগে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছিল, দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে দেশের বিভিন্ন সীমান্ত থেকে চারজনকে আটক করেছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয়–পরবর্তী পরিস্থিতিতে কিছু দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পর ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে রাজশাহী সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, চুয়াডাঙ্গার দর্শনা থেকে রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রজব আলী ও তাঁর সহযোগী নাজমুল হোসেন এবং যশোরের বেনাপোল থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের সজীব হালদারকে আটক করা হয়েছে।

Reneta

সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে ০১৭৬৯-৬০০৬৮২ ও ০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে বিজিবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুজববিজিবিসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মে ৪, ২০২৬

‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বে আরেক চমক! 

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভুমিকা রাখবেন সংসদ সদস্যরা’

মে ৪, ২০২৬

কারাগারে থাকা সাংবাদিকদের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

মে ৪, ২০২৬

কোরবানির চামড়া সংরক্ষণে উদ্যোগ নিতে ডিসিদেরকে নির্দেশ

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT