বাংলাদেশ

একাধিক কেন্দ্রের ভোট স্থগিত করতে পারবে ইসি, পুরো আসনের নয়

আরপিও সংশোধন অনুমোদন করেছে মন্ত্রিসভা

নির্বাচন কমিশনের বৈঠকে বিভিন্ন কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নির্বাচন কমিশনের বৈঠকে বিভিন্ন কর্মকর্তা উপস্থিত, ভোটের পরিস্থিতি ও সিদ্ধান্ত আলোচনা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্বাচন চলাকালে যেকোন মুহূর্তে এক বা একাধিক কেন্দ্রের নির্বাচন স্থগিত বা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।

‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’ সংশোধনে জাতীয় সংসদের খসড়ায় এ বিধান রাখা হয়েছে। তবে পুরো আসনের নির্বাচন বাতিল বা স্থগিতের বিষয়টি খসড়ায় নেই।

আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আরপিও সংশোধনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

খসড়ায় বলা হয়েছে, জাতীয় নির্বাচনে মনোনয়ন দাখিলের আগের দিন পর্যন্ত ঋণ বা সেবা বিল শোধ করা যাবে। মনোনয়নের সাথে টিন সার্টিফিকেট জমা দিতে হবে।

এছাড়া মনোনয়ন গ্রহণ করা হলেও তার বিরুদ্ধে আপিল করার নিয়ম রাখা হয়েছে এ খসড়ায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বিষয়:আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ নির্বাচন নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…