চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরু ছাড়ার চিন্তা করেছিলেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বেঙ্গালুরু ছাড়ার চিন্তা করেছিলেন কোহলি, ভাবনায় ডুবে. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিরাট কোহলি। ক্যারিয়ারে অনেক রেকর্ডের মালিক হওয়ার পাশাপাশি জিতেছেন কোটি মানুষের হৃদয়। আইপিএল ক্যারিয়ার শুরুর পর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে থাকা ভারতীয় তারকা এখনো একটি ট্রফি জিততে পারেননি। একসময় ফ্র্যাঞ্চাইজিটি ছাড়ার কথা ভাবছিলেন বলেও তিনি স্বীকার করেছেন।

আইপিএলের একাধিক আসরে শক্তিশালী স্কোয়াড গড়েও বেঙ্গালুরু উঁচিয়ে ধরতে পারেনি ট্রফি। ফ্রাঞ্চাইজি লিগটিতে দলটি তিনবার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল।

কোহলির সঙ্গে ২০২২ সালে বেঙ্গালুরু দলের কথোপকথন হয়। এ সময় একাধিক ফ্র্যাঞ্চাইজি তার নাম নিলামে রাখার জন্য অন্যান্য দলগুলো যোগাযোগ করেছিল বলে জানান। তবে ৩৫ বর্ষী ক্রিকেটার শেষ পর্যন্ত বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির প্রতি অনুগত থাকার সিদ্ধান্ত নেন।

Banglabid

‘সত্যি কথা বলতে, দল ছাড়ার বিষয়ে আমি চিন্তা করেছিলাম। নিলামে যেন নাম রাখি, সেজন্য আমার সঙ্গে অনেকবার যোগাযোগ করা হয়েছে। তারপর আমি এটি সম্পর্কে ভেবেছিলাম।’

‘দিনের শেষে প্রত্যেকেই নির্দিষ্ট বছর বেঁচে থাকে এবং তারপর আপনি মারা যান। বাকিদের জীবন চলতে থাকে। এমন অনেক দারুণ মানুষ আছেন যারা ট্রফি জিতেছেন। কিন্তু সেভাবে কেউ তাদের সম্বোধন করেন না। কেউ আপনাকে এভাবে বলে না যে ওহ তিনি একজন আইপিএল চ্যাম্পিয়ন।’

বেঙ্গালুরুতে থেকে যাওয়ার সিদ্ধান্তের পেছনে যে মানসিকতা কাজ করেছিল, সেটির দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক। বললেন, ‘ব্যাপারটা এমন যে আপনি যদি একজন ভালো মানুষ হন, তবে লোকেরা আপনাকে পছন্দ করে। আপনি যদি খারাপ মানুষ হন, তবে তারা আপনার কাছ থেকে দূরে থাকে। শেষ পর্যন্ত এটাই জীবন।’

Reneta

চ্যাম্পিয়ন হতে না পারলেও বেঙ্গালুরু বারবারই কোহলির উপর আস্থা রাখছে। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তার উপর সেই বিশ্বাসটা রাখেনি। ক্রিকেট তারকা বিষয়টি নিয়ে বলেছেন সাফ কথা।

‘এই ফ্র্যাঞ্চাইজি আমাকে প্রথম তিন বছরে সুযোগের পরিপ্রেক্ষিতে যা দিয়েছে, আমাকে যে পরিমাণ বিশ্বাস করেছে, সেটাই আমার থেকে যাওয়ার বিশেষ কারণ। আমি বলেছি অনেক দল আছে যারা আমাকে দলে আসার সুযোগ দিয়েছিল। কিন্তু তারা আমাকে সমর্থন করেনি, বিশ্বাস রাখেনি। সুতরাং এখন যেহেতু আমি সফল হয়েছি, তাই আইপিএল নিয়ে কথা বলার মানুষের মতামতকে গুরুত্ব দেয়া আমার উচিৎ না।’

কোহলি আরও জানিয়েছেন, জীবনে বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে শুধুমাত্র তার স্ত্রী আনুশকা শর্মার মতামতকেই গুরুত্ব দেন। তার ভাষ্য, ‘সত্যিকার অর্থেই আমার এবং আনুশকার বিষয়ে তৃতীয় পক্ষের আলোচনা নিয়ে মাথা ঘামাই না। আমার জন্য অন্য কিছু বা অন্য কারোর মতামত মোটেই গুরুত্বপূর্ণ নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকোহলিরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রফেট সং’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেলেন আইরিশ লেখক পল লিঞ্চ

পরবর্তী

হত্যা মামলার ২৬ বছর পর ৪ জনের ফাঁসির আদেশ

পরবর্তী
আটক ব্যক্তিরা আদালত ভবনে নিরাপত্তার মধ্যে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা মামলার ২৬ বছর পর ৪ জনের ফাঁসির আদেশ

সিইসি বলেন, বিদেশি থাবা থেকে গণতন্ত্র ও অর্থনীতিকে বাঁচাতে সুষ্ঠু ভোটের বিকল্প নেই।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি থাবা থেকে গণতন্ত্র-অর্থনীতিকে বাঁচাতে সুষ্ঠু ভোটের বিকল্প নেই: সিইসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT