চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডের অনুশীলনে আসছেন না রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আসছে মৌসুম সামনে রেখে সোমবার থেকে শুরু হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-অনুশীলন সেশন। ইংলিশ জায়ান্টদের ডেরায় থাকতে না চাওয়ার কথা জানানো ক্রিস্টিয়ানো রোনালদো সেই অনুশীলনে যোগ না দেয়ার কথা জানিয়েছেন।

ইংলিশ গণমাধ্যমে খবর, পারিবারিক কারণে অনুশীলনে যোগ না দেয়ার কথা জানিয়েছেন সিআর সেভেন। মহাতারকার চাওয়া মেনে নিয়েছেন কোচ এরিক টেন হাগ।

নতুন কোচ এরিক টেন সোমবার ক্যারিংটনে প্রাক-মৌসুম প্রশিক্ষণের প্রথমদিন পার করবেন। আগামী মৌসুমে রোনালদোকে স্কোয়াডে রাখার বিষয়ে ইতিবাচক তিনি।

Banglabid

পারিবারিক কারণের কথা জানালেও মূলত ক্লাব ছাড়ার চিন্তা থেকেই রোনালদো অনুশীলনে না নামার সিদ্ধান্ত নিয়েছেন, এমন আলোচনা জোরাল হচ্ছে। ৩৭ বর্ষী পর্তুগিজ মহাতারকা ওল্ড ট্রাফোর্ড থাকতে না চাওয়ার বিষয়টি ক্লাব কর্তাদের অবহিত করেছেন ইতিমধ্যেই।

রোনালদো সম্প্রতি ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগে খেলার এবং মেজর ট্রফি জয়ের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। গত মৌসুমে ২৪ গোল করা ফুটবলারকে চেলসি, বায়ার্ন মিউনিখ এবং নাপোলি টানতে আগ্রহী।

ইউনাইটেড অবশ্য জোর দিয়েই বলছে, রোনালদো বিক্রির জন্য নয়। তারা আশা করছে, নতুন কোচের স্কোয়াডের অংশ হবেন তিনি।

Reneta

রোনালদো ক্যারিয়ারের শেষলগ্নে আছেন। বাকি বছরগুলো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আগ্রহী। চলতি দলবদলে এপর্যন্ত ট্রান্সফার মার্কেটে বড় কোনো দাও মারতে পারেনি ইউনাইটেড, তাতে দল পুনর্গঠনের ব্যাপারে ক্লাবটির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রোনালদো প্রশ্ন তুলেছেন।

রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডিস ইতিমধ্যে চেলসির নতুন মালিকের সঙ্গে আলোচনাও সেরেছেন। রবার্ট লেভান্ডোভস্কির পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোকে বিনিময়ের কথা ভাবছে বায়ার্ন।

রোনালদোর স্বদেশি ফুটবল বিশেষজ্ঞ পেদ্রো সেপুলভেদার মতে, বড় অঙ্কের বেতনের কারণে সিআর সেভেনকে দলে টানবে না কোনো ক্লাব। এমনকি কিংবদন্তি ফুটবলার প্রিমিয়ার লিগের অন্য ক্লাবে খেলার যোগ্যতা হারিয়েছেন বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন। তার ভাষ্য, রোনালদো তাই ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডটেন হাগম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT