চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির পর রোনালদোকে ‘না’ বলে দিল চেলসিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাবের দর্শনের দোহাইয়ে মুখ ফিরিয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ। তারকা পুষে খরচ না বাড়ানোর উদ্দেশ্যে ক্রিস্টিয়ানো রোনালদোকে না বলে দিয়েছে পিএসজি। আগ্রহ দেখায়নি সাবেক ক্লাব জুভেন্টাস এবং রিয়াল মাদ্রিদও। আলোচনা ছিল চেলসিতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। শেষ খবর, সেখানেও যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে সিআর সেভেনের।

ক’দিন ধরে বিশ্ব ফুটবলে খবরের পালে জোর হাওয়া ছিল, প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি হতে চলেছে রোনালদোর পরবর্তী গন্তব্য। ব্লুজদের নতুন মালিক টড বোয়েলি খোলাখুলিভাবে জানিয়েছিলেন, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে তার চাই। সেখানে একটুখানি কিন্তু রেখেছিলেন আমেরিকান ধনকুবের। তাতেই আটকে গেল রোনালদোর সম্ভাব্য দলবদল।

বোয়েলি চাইছিলেন, ক্লাবে রোনালদোর মতো মহাতারকা টেনে দৃষ্টি ফেরাতে, একইসঙ্গে প্রিমিয়ার লিগে নিজেদের আধিপত্য পুনরুদ্ধারের। সবার আগে তিনি কোচ থমাস টুখেলের সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন। নিজেদের মাঝে আলোচনার পর তারা সিদ্ধান্ত নিয়েছেন রোনালদোকে চুক্তি করাচ্ছেন না।

চেলসির মালিক গত মাসে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে রোনালদোর প্রতিনিধিদের সাথে দেখা করেছিলেন। রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাওয়াকে অগ্রাধিকার দিয়ে তার এজেন্ট হোর্হে মেন্ডেসও এগোচ্ছিলেন। সেসব কিছুকেই উড়িয়ে দিয়েছেন ইংলিশ মিডিয়া টাইমস। পত্রিকাটি জানাচ্ছে, পশ্চিম লন্ডনের ক্লাবটি সিআর সেভেনের ব্যাপারে নিজেদের আগ্রহের ইতি টেনেছে।

রোনালদোর এজেন্ট ইউরোপজুড়ে ঘুরলেও এখনও কোনো ক্লাবকে রাজি করাতে পারেননি। জায়ান্ট ক্লাবগুলোর অনেকে ৩৭ বর্ষী তারকার ব্যাপারে আগ্রহ দেখায়নি শুরু থেকেই। এদিকে রোনালদোকে বিক্রি করবেন না বলে জানিয়ে আসছেন ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ। পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে এখনও রেড ডেভিলদের প্রাক-মৌসুম অনুশীলন ও সফরে যোগ দেননি রোনালদো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিটুখেলপর্তুগালপিএসজিবোয়েলিরিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা-অনুদান বাড়াল সরকার

আগস্ট ১, ২০২৬

পাকিস্তানেও ‘ককরোচ’ আন্দোলনের আশঙ্কা, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি

আগস্ট ১, ২০২৬

রাঙ্গামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ১, ২০২৬

আশুগঞ্জে ধান চালের বাজারে ধস

আগস্ট ১, ২০২৬
মোসাম্মৎ মেহেরুননেসা

চলচ্চিত্র প্রযোজক মুশফিকুর রহমান গুলজারের মায়ের মৃত্যু

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT