চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড ছেড়ে ইতালি যাচ্ছেন রোনালদো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ছাড়ছি-ছাড়বো করেও এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না, ক্যারিয়ারের শেষ সময়ে এসে এই কঠিন বিষয়টি মানতে পারছেন না পর্তুগিজ সুপারস্টার। ইংল্যান্ড থেকে ফ্রেঞ্চ হয়ে ইতালি—ইউরোপের ক্লাব সেরার আসরে লড়ে এমন ক্লাবে খেলতে মুখিয়ে আছেন রোনালদো।

মৌসুমের দলবদলের দরজা বন্ধ হতে সপ্তাহখানেক সময় বাকি। ঠিক এই সময়ের মাঝে চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন একটি ক্লাবে যেতে মরিয়া হয়ে উঠেছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী। চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন ইংল্যান্ডের সব ক্লাবের পর নিজের দেশ পোর্তো হয়ে ফ্রেঞ্চ ও ইতালীয় ক্লাবেও ঢু মারছেন রোনালদো। কিন্তু সবখান থেকে হতাশ হতে হচ্ছে ফুটবলের যুবরাজকে।

কদিন ধরে ফুটবল পাড়ায় গুঞ্জন চলছিল, মেসি-নেইমার-এমবাপেদের লিগ ওয়ানে যাচ্ছেন রোনালদো। ফ্রেঞ্চ ক্লাব অলেম্পিকে মার্শেই জানিয়েছিল, ব্যবসায়িক স্বার্থে তারা পর্তুগিজ স্ট্রাইকারকে টানবে। কিন্তু শেষ পর্যন্ত ফ্রেঞ্চ ক্লাবটি জানিয়ে দিয়েছে, রোনালদোর প্রতি তাদের ইচ্ছে নেই।

গত মৌসুম থেকেই রোনালদোর ক্লাব ছাড়ার কথা ঘুরে ফিরে আসছিল। মৌসুম শেষে সিআরসেভেন নিজেই জানিয়েছেন, ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান না। কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস স্ট্রাইকারকে টানতে চাননি ইউরোপের সেরা প্রায় সব ক্লাব। চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, মার্শেই হয়ে এবার নামটা ঠেকেছে ইতালিয়ান ক্লাব নাপোলিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, সিরি’আ ক্লাব নাপোলিতে যেতে চাইছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগ খেলা ক্লাবটিকে ইতিমধ্যে একটি অফার দিয়েছে সিআরসেভেনের এজেন্ট জর্জ মেন্ডেজ।

যদি শেষ পর্যন্ত এই তথ্যটি গুজব না হয় তাহলে জুভেন্টাসের পর আবারও সিরি’আতে দেখা যাবে ফুটবলের মহাতারকাকে। মৌসুমের দলবদলের উইন্ডো বন্ধ হতে বাকি এক সপ্তাহেরও কম সময়, এর মাঝে কি রোনালদো ইউনাইটেড ছাড়তে পারবেন নাকি ক্যারিয়ারের শেষ সময়ে এসে ইউরোপ সেরার আসর মিস করবেন পর্তুগিজ মহাতারকা—সময় বলে দেবে সেই কথা!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগনাপোলিমেসিরোনালদোলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জার্সিতে খেলতে চান ইতালির ক্লাবে খেলা দেবজিৎ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

গাজী নজরুল ইসলামের আসনে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন জামায়াত নেতা

জুলাই ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

জুলাই ২৪, ২০২৬

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT