চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদোর কার হ্যাটট্রিক বেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় খেলার সময় মেসি-রোনালদোর মুখোমুখি লড়াইটা ছিল জমজমাট। বিশ্ব মুখিয়ে থাকতো দুই মহাতারকার একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার ম্যাজিক উপভোগ করতে। এখন দুজন খেলছেন দুই মহাদেশে। তারপরও থেমে নেই তুলনা। কে কাকে ছাড়িয়ে গেলেন সেই আলোচনা ছুটছেই।

সৌদি প্রো লিগে আল নাসেরে আসার পর সমালোচনা হচ্ছিল রোনালদোর পারফরম্যান্স নিয়ে। জবাবটা তিনি দিয়েছেন হ্যাটট্রিকসহ এক ম্যাচে চার গোল করে।

আল ওয়াহেদার বিপক্ষে চার গোল করে সব শীর্ষ লিগ মিলিয়ে স্পর্শ করেছেন ৫০০ গোলের রেকর্ড, যেখানে নেই অন্য কেউ। রেকর্ডের দিনে ৩৮ বর্ষীর হ্যাটট্রিক পৌঁছে গেছে ৬১টিতে। একইসঙ্গে গড়েছেন টানা ১৪ মৌসুমে হ্যাটট্রিকের নজির।

পর্তুগিজ স্ট্রাইকারের গোল ও হ্যাটট্রিকের কাছাকাছি আছেন শুধু লিওনেল মেসি। ক্লাব ফুটবলে রোনালদোর গোলসংখ্যা এখন ৫০৩টি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির গোলসংখ্যা ৪৯০টি, হ্যাটট্রিক আছে ৫৬টি। এ দুজনের কাছাকাছি নেই অন্যকেউ।

মেসির বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজের হ্যাটট্রিক আছে ২৯টি। হ্যাটট্রিকে তার সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন পোলিশ রবার্ট লেভান্ডোভস্কি।

খেলা চালিয়ে যাচ্ছেন এমনদের মধ্যে এসি মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের ১৭টি, ম্যানসিটি তারকা আর্লিং হালান্ডের ১৬টি, টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেনের ১৫টি, পিএসজির কাইলিয়ান এমবাপের ১৪টি করে হ্যাটট্রিক আছে।

Reneta

অবসর নেয়া জার্মানির মারিও গোমেজ ও আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোর আছে ১৮টি করে হ্যাটট্রিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুয়েরোআল-নাসেরইব্রাহিমোভিচএমবাপেগোমেজপিএসজিমেসিরোনালদোলিড স্পোর্টসসুয়ারেজহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

৫২ বছর পর বিশ্বকাপে এসে শুরুটা রাঙাতে পারল না হাইতি, ৩৬ বছর পর জয় পেল স্কটল্যান্ড

জুন ১৪, ২০২৬

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT