চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমারদের পিএসজির বিপক্ষে রোনালদোই অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চলতি সপ্তাহেই সৌদি আরবে অভিষেক হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ১৯ জানুয়ারি সৌদি ক্লাব আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে পিএসজির মুখোমুখি হবেন পর্তুগিজ ফরোয়ার্ড। প্রীতি ম্যাচটিতে নেতৃত্বও দেবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

গত ১ জানুয়ারি সৌদি ক্লাব আল নাসেরে নাম লেখান রোনালদো। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ভক্তের ফোন ভাঙার অভিযোগে নিষেধাজ্ঞায় ছিলেন দুই ম্যাচ। সেজন্য সৌদি ক্লাবটির হয়ে অভিষেকে দেরি। রোনালদোকে খেলানোর নিবন্ধন জটিলতায়ও পড়েছিল আল নাসের।

সব জটিলতা কাটিয়ে অবশেষে মাঠে নামছেন রোনালদো। নিজ ক্লাবের জার্সিতে না হলেও সৌদি আরবের সেরা দুই ক্লাবের সম্মিলিত দলের অধিনায়ক হয়ে মধ্যপ্রাচ্যে অভিষেক হচ্ছে সিআর সেভেনের।

রোনালদোর মাঠে ফেরার দিনে পিএসজি জার্সিতে মেসি-নেইমার-এমবাপে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। যদি মেসি সৌদি আরবে আসেন তাহলে প্রায় দুবছর পর মুখোমুখি হবেন দুই মহারথী।

সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছিল মেসি-রোনালদো। ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে জুভেন্টাসের হয়ে দুই গোল করেছিলেন রোনালদো। জুভেন্টাস জয় পেয়েছিল ৩-০ গোলে।

ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলে এপর্যন্ত মেসি-রোনালদো একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন ৩৬ বার। মেসি করেছেন ২২ গোল, রোনালদো ২১ গোল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরপিএসজিমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-হেলথ কার্ড ও স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

এপ্রিল ৭, ২০২৬

এপ্রিলের প্রথম পাঁচ দিনে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

এপ্রিল ৭, ২০২৬

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক

এপ্রিল ৭, ২০২৬

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT